ব্র্যাকনেটের সঙ্গে আইইউবিএটি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি শিল্প-শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ব্র্যাকনেট লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চুক্তিতে স্বাক্ষর করেন- আইইউবিএটির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান এবং ব্র্যাকনেটের হেড অব অপারেশনস আরিফ হোসেন। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইইউবিএটির অধ্যাপক ড. আবদুর রব, ট্রেজারার ও ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) অধ্যাপক সেলিনা নার্গিস, সিইএটি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. উৎপল কান্তি দাস, চেয়ারম্যান কম্পিউটার সাইয়েন্স ইঞ্জিয়ারিং বিভাগ, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা এবং প্লেসমেন্ট ও অ্যালামনাই অফিসের পরিচালক এ কে এম শরফুদ্দিন। ব্র্যাকনেটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (আইসিটি সেলস) মো. ইউসুফ আলী ইমন , আফরিন কাওসার, লিড এইচআর এবং হেড অব ট্রান্সমিশন সাইফুল আরেফিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শিক্ষকবৃন্দ। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং একাডেমিক ও প্রযুক্তিগত দক্ষতার বাস্তব প্রয়ো

ব্র্যাকনেটের সঙ্গে আইইউবিএটি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি শিল্প-শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ব্র্যাকনেট লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

চুক্তিতে স্বাক্ষর করেন- আইইউবিএটির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান এবং ব্র্যাকনেটের হেড অব অপারেশনস আরিফ হোসেন।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইইউবিএটির অধ্যাপক ড. আবদুর রব, ট্রেজারার ও ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) অধ্যাপক সেলিনা নার্গিস, সিইএটি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. উৎপল কান্তি দাস, চেয়ারম্যান কম্পিউটার সাইয়েন্স ইঞ্জিয়ারিং বিভাগ, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা এবং প্লেসমেন্ট ও অ্যালামনাই অফিসের পরিচালক এ কে এম শরফুদ্দিন। ব্র্যাকনেটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (আইসিটি সেলস) মো. ইউসুফ আলী ইমন , আফরিন কাওসার, লিড এইচআর এবং হেড অব ট্রান্সমিশন সাইফুল আরেফিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং একাডেমিক ও প্রযুক্তিগত দক্ষতার বাস্তব প্রয়োগকে কেন্দ্র করে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরে অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চুক্তির আওতায় শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, বিভিন্ন কর্মশালা ও সেমিনারের আয়োজন এবং স্মার্ট ক্যাম্পাস ও ডাটা-ভিত্তিক প্রযুক্তিসহ আইসিটি অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়া হবে।

ব্র্যাকনেট প্রযুক্তিগত সহায়তা, শিল্পখাতের অভিজ্ঞতা এবং মেন্টরশিপ প্রদান করবে। অপরদিকে, আইইউবিএটি একাডেমিক সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং যৌথ গবেষণা ও উন্নয়নের জন্য সম্ভাব্য ক্ষেত্র নির্ধারণে কাজ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow