ব্র্যাকের কর্মসূচি পরিদর্শনে জাইমা রহমান, বসলেন মাদুরে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাকের একটি কর্মসূচি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তনয়া ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল এলাকায় মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ব্র্যাকের ‘আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন’ প্রোগ্রামে অংশ নেন। প্রোগ্রাম চলাকালীন পুরোটা সময় মাদুরে বসে ছিলেন তিনি। বৈঠকে একজন প্রতিবন্ধী সদস্যসহ পাঁচ সদস্যের একটি দলের কথা শোনেন এবং ব্র্যাকের পরিকল্পনা সম্পর্কে অবহিত হন জাইমা রহমান। এসময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ও ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ময়মনসিংহের ভালুকায় ধলিয়া ব্র্যাকে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনীতে আসেন প্রধানমন্ত্রী তনয়া। ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (টিইএ) প্রোগ্রাম দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে, বিশেষ করে নারীদের ২৪ মাসের নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনার একটি সফল ও বিশ্বস্বীকৃত উদ্যোগ। এ কর্মসূচির আওতায় সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জ

ব্র্যাকের কর্মসূচি পরিদর্শনে জাইমা রহমান, বসলেন মাদুরে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাকের একটি কর্মসূচি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তনয়া ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল এলাকায় মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ব্র্যাকের ‘আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন’ প্রোগ্রামে অংশ নেন। প্রোগ্রাম চলাকালীন পুরোটা সময় মাদুরে বসে ছিলেন তিনি।

বৈঠকে একজন প্রতিবন্ধী সদস্যসহ পাঁচ সদস্যের একটি দলের কথা শোনেন এবং ব্র্যাকের পরিকল্পনা সম্পর্কে অবহিত হন জাইমা রহমান।

এসময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ও ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ময়মনসিংহের ভালুকায় ধলিয়া ব্র্যাকে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনীতে আসেন প্রধানমন্ত্রী তনয়া।

ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (টিইএ) প্রোগ্রাম দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে, বিশেষ করে নারীদের ২৪ মাসের নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনার একটি সফল ও বিশ্বস্বীকৃত উদ্যোগ। এ কর্মসূচির আওতায় সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করে তোলা হয়।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow