বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

আবারও বড় অঙ্কে বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। গত শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয় এ দর, যা রোববারও (৫ জুলাই) সারা দেশে একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাজুস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী- ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

আবারও বড় অঙ্কে বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

গত শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয় এ দর, যা রোববারও (৫ জুলাই) সারা দেশে একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাজুস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী-

২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow