বড় ব্যবধানে জয়ী বিএনপির ফরহাদ হোসেন আজাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বড় ব্যবধানে জয়ী হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শফিউল আলম পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। এ আসনের ১৩৩ কেন্দ্রে মোট ৪ লাখ ১৭ হাজার ৫২৯ জনের মধ্যে ভোট দেন ৩ লাখ ২২ হাজার ৩০৭ জন। ভোট বাতিল হয়েছে ৭ হাজার ১৫৮ জনের। ভোট পড়ার হার ৭৭ দশমিক ১৯ শতাংশ। আসনটিতে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৭৫ ভোট। না ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৮৮টি। ফলাফল ঘোষণার সময় বিজয়ী প্রার্থী ছাড়াও সারজিস আলমও উপস্থিত ছিলেন। পরে তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশে থাকার আশ্বাস দিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। এএসএ/জেআইএম

বড় ব্যবধানে জয়ী বিএনপির ফরহাদ হোসেন আজাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শফিউল আলম পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

এ আসনের ১৩৩ কেন্দ্রে মোট ৪ লাখ ১৭ হাজার ৫২৯ জনের মধ্যে ভোট দেন ৩ লাখ ২২ হাজার ৩০৭ জন। ভোট বাতিল হয়েছে ৭ হাজার ১৫৮ জনের। ভোট পড়ার হার ৭৭ দশমিক ১৯ শতাংশ। আসনটিতে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৭৫ ভোট। না ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৮৮টি।
ফলাফল ঘোষণার সময় বিজয়ী প্রার্থী ছাড়াও সারজিস আলমও উপস্থিত ছিলেন। পরে তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশে থাকার আশ্বাস দিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম।

এএসএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow