বড় ভাইকে কোপানোর পরদিন কোপানো হলো ছোট ভাইকেও
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় স্থানীয় এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনার একদিন পরই তার ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিবারের দুই সদস্যের ওপর এমন উপর্যুপরি হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি মসজিদের ইমাম আবুল খায়েরের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুব আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এ দুই ভাই পৌর এলাকার ১নং ওয়ার্ডের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। জানা যায়, ইয়াকুব আলী পাশের গ্রামে তার চাচার বাড়িতে যাওয়ার পথে একা পেয়ে চার-পাঁচজন হামলাকারী তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের মোজাম্মেল নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিতে যান। এসময় হামলাকারীরা সেখানে ঢুকে তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহত ইয়াকুবে
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় স্থানীয় এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনার একদিন পরই তার ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিবারের দুই সদস্যের ওপর এমন উপর্যুপরি হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি মসজিদের ইমাম আবুল খায়েরের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুব আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এ দুই ভাই পৌর এলাকার ১নং ওয়ার্ডের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
জানা যায়, ইয়াকুব আলী পাশের গ্রামে তার চাচার বাড়িতে যাওয়ার পথে একা পেয়ে চার-পাঁচজন হামলাকারী তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের মোজাম্মেল নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিতে যান। এসময় হামলাকারীরা সেখানে ঢুকে তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
আহত ইয়াকুবের বরাতে স্থানীয় সূত্রে জানা গেছে, যারা তার ভাইয়ের ওপর হামলা করেছিল, তার ওপরও তারাই হামলা করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সজিবুর রহমান বলেন, রোগীর অবস্থা খুব খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
রেজাউল করিম রেজা/এমকেআর
What's Your Reaction?