বড় ভাইয়ের বটির কোপে ছোট ভাই নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের বটির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনার পরই অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সকাল ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মোহন (৩২) ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন। প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন তিনি। পারিবারিক বিষয় নিয়ে কয়েকদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই উজ্জ্বল ধারালো বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা বটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বড় ভাইয়ের বটির কোপে ছোট ভাই নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের বটির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনার পরই অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) সকাল ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মোহন (৩২) ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন। প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন তিনি। পারিবারিক বিষয় নিয়ে কয়েকদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই উজ্জ্বল ধারালো বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা বটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow