বয়কট নাটকের পর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার নতুন শঙ্কা!
আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এশিয়ার দুই জায়ান্টের বহুল প্রতীক্ষিত মহারণ দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট দুনিয়া। বয়কট নাটক শেষ করে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। কিন্তু আদৌ কি সেই আশা পূর্ণ হবে? কারণ, শ্রীলঙ্কায় এই ম্যাচ নিয়ে যে নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। না, পাকিস্তান আর ম্যাচ বয়কটের নাটক করছে না। বরং এবার সত্যিই আকাশে কালো মেঘ। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর কিন্তু ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে, ‘১৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে। তাই সাবধান থাকুন।’ আবহাওয়া অফিসের এই সতর্কবার্তায় ফের কপালে ভাঁজ সমর্থকদের। জানা গেছে, রবিবার কলম্বোয় বিকেল থেকে সন্ধ্যায় ৫০ শতাংশের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচ হবে কী না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ম্যাচ হলে ডিএলএস পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকছে। কিন্তু প্রশ্ন হল, যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে কি রিজার্ভ ডে থাকছে? তবে উত্তর হল- না। যেহেতু এটা গ্রুপ পর
আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এশিয়ার দুই জায়ান্টের বহুল প্রতীক্ষিত মহারণ দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট দুনিয়া। বয়কট নাটক শেষ করে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। কিন্তু আদৌ কি সেই আশা পূর্ণ হবে? কারণ, শ্রীলঙ্কায় এই ম্যাচ নিয়ে যে নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে।
না, পাকিস্তান আর ম্যাচ বয়কটের নাটক করছে না। বরং এবার সত্যিই আকাশে কালো মেঘ। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর কিন্তু ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে, ‘১৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে। তাই সাবধান থাকুন।’ আবহাওয়া অফিসের এই সতর্কবার্তায় ফের কপালে ভাঁজ সমর্থকদের। জানা গেছে, রবিবার কলম্বোয় বিকেল থেকে সন্ধ্যায় ৫০ শতাংশের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচ হবে কী না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ম্যাচ হলে ডিএলএস পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকছে। কিন্তু প্রশ্ন হল, যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে কি রিজার্ভ ডে থাকছে? তবে উত্তর হল- না। যেহেতু এটা গ্রুপ পর্বের ম্যাচ, তাই কোনও রিজার্ভ ডে নেই।
বিশ্বকাপে ‘এ’ গ্রুপে এই মুহুর্তে শীর্ষে ভারত। ২ ম্যাচে ৪ পয়েন্টের সঙ্গে নেট রানরেটও যথেষ্ট ভালো (+৩.০৫০)। পাকিস্তানের পয়েন্টও ৪, তবে নেট রানরেটে অনেকটাই পিছিয়ে (+০.৯৩২)। এরপর আছে নেদারল্যান্ডস ও আমেরিকা। বৃষ্টিতে ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। ভারত যেহেতু নেট রানরেটে অনেকটা এগিয়ে, তাই সূর্যকুমারদের তেমন কোন সমস্যা নেই। তবে ক্রিকেট মহারণ দেখা থেকে বঞ্চিত হবে সমর্থকরা।
What's Your Reaction?