ভক্তদের ক্ষোভের মুখে সিদ্ধান্ত বদল, প্রেক্ষাগৃহেই ‘আলফা’
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নারীপ্রধান সিনেমা ‘আলফা’ নিয়ে গত বুধবার দুপুর থেকেই তোলপাড় নেটদুনিয়া। গুঞ্জন রটেছিল, বক্স অফিসে আগের ছবিগুলোর (ওয়ার ২, মর্দানি) ব্যর্থতার জেরে আলিয়া ভাট ও শর্বরী অভিনীত এই ছবিটি বড় পর্দার বদলে সরাসরি ওটিটিতে মুক্তি দেওয়া হবে। প্রিয় নায়িকার সিনেমা হলের বদলে ওটিটিতে আসার খবরে আলিয়াভক্তরা রীতিমতো ফুঁসছিলেন। তবে অবশেষে সেই গুঞ্জনে জল ঢেলে স্বস্তির খবর দিলেন নির্মাতারা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে নিশ্চিত করা হয়েছে, ওটিটি নয়— বড় পর্দাতেই মুক্তি পাবে ‘আলফা’। জানা গেছে, ভিএফএক্সের কিছু কাজ বাকি থাকায় ছবিটি চলতি বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগে গত বছর আগস্ট ও পরে ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও বারবার পিছিয়েছে ছবিটি। রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়া জানিয়েছিলেন, স্পাই ইউনিভার্সে নারী হিসেবে অ্যাকশন ছবির নেতৃত্ব দেওয়া তার জন্য বিশাল চ্যালেঞ্জের।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নারীপ্রধান সিনেমা ‘আলফা’ নিয়ে গত বুধবার দুপুর থেকেই তোলপাড় নেটদুনিয়া। গুঞ্জন রটেছিল, বক্স অফিসে আগের ছবিগুলোর (ওয়ার ২, মর্দানি) ব্যর্থতার জেরে আলিয়া ভাট ও শর্বরী অভিনীত এই ছবিটি বড় পর্দার বদলে সরাসরি ওটিটিতে মুক্তি দেওয়া হবে। প্রিয় নায়িকার সিনেমা হলের বদলে ওটিটিতে আসার খবরে আলিয়াভক্তরা রীতিমতো ফুঁসছিলেন।
তবে অবশেষে সেই গুঞ্জনে জল ঢেলে স্বস্তির খবর দিলেন নির্মাতারা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে নিশ্চিত করা হয়েছে, ওটিটি নয়— বড় পর্দাতেই মুক্তি পাবে ‘আলফা’। জানা গেছে, ভিএফএক্সের কিছু কাজ বাকি থাকায় ছবিটি চলতি বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছর আগস্ট ও পরে ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও বারবার পিছিয়েছে ছবিটি। রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়া জানিয়েছিলেন, স্পাই ইউনিভার্সে নারী হিসেবে অ্যাকশন ছবির নেতৃত্ব দেওয়া তার জন্য বিশাল চ্যালেঞ্জের।
What's Your Reaction?