ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

বিশ্বজুড়ে ভক্তদের অভূতপূর্ব সাড়ায় কে-পপ আইকন বিটিএসের ‘আরিরাং’ বিশ্ব সফরের পরিধি আরও বাড়ছে। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ফিলিপাইনের বুলাকানে দুটি অতিরিক্ত কনসার্ট যুক্ত করায় ট্যুরটির মোট শোর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮টিতে। দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিটিএসের ফ্যান প্ল্যাটফর্ম উইভার্স জানিয়েছে, জাকার্তায় আগামী ২৯ ডিসেম্বর একটি অতিরিক্ত শো অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী বছরের ১৬ মার্চ ফিলিপাইনের বুলাকানে আরও একটি শো যোগ করা হয়েছে। এর আগে জাকার্তার গেলোরা বুং কার্নো মেইন স্টেডিয়ামে ২৬ ও ২৭ ডিসেম্বর দুটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। তবে টিকিটের ব্যাপক চাহিদার কারণে আয়োজকরা ২৯ ডিসেম্বর তৃতীয় দিনের শো ঘোষণা করেন। একইভাবে ফিলিপাইন স্পোর্টস স্টেডিয়ামে ১৩ ও ১৪ মার্চ নির্ধারিত দুই শোর সঙ্গে পরে ১৬ মার্চের অতিরিক্ত কনসার্ট যুক্ত করা হয়। কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগান ‘আরিরাং’ থেকে বিশ্ব সফরের নাম নেওয়া হয়েছে। কোরিয়ান সংস্কৃতিতে গানটি গভীর আবেগ ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে কোরিয়ার মানুষ আনন্দ-উৎসব, শ্রম, প্রতিবাদ এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই গান গেয়ে আসছে। সম্প্রতি

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

বিশ্বজুড়ে ভক্তদের অভূতপূর্ব সাড়ায় কে-পপ আইকন বিটিএসের ‘আরিরাং’ বিশ্ব সফরের পরিধি আরও বাড়ছে। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ফিলিপাইনের বুলাকানে দুটি অতিরিক্ত কনসার্ট যুক্ত করায় ট্যুরটির মোট শোর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮টিতে।

দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিটিএসের ফ্যান প্ল্যাটফর্ম উইভার্স জানিয়েছে, জাকার্তায় আগামী ২৯ ডিসেম্বর একটি অতিরিক্ত শো অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী বছরের ১৬ মার্চ ফিলিপাইনের বুলাকানে আরও একটি শো যোগ করা হয়েছে।

এর আগে জাকার্তার গেলোরা বুং কার্নো মেইন স্টেডিয়ামে ২৬ ও ২৭ ডিসেম্বর দুটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। তবে টিকিটের ব্যাপক চাহিদার কারণে আয়োজকরা ২৯ ডিসেম্বর তৃতীয় দিনের শো ঘোষণা করেন। একইভাবে ফিলিপাইন স্পোর্টস স্টেডিয়ামে ১৩ ও ১৪ মার্চ নির্ধারিত দুই শোর সঙ্গে পরে ১৬ মার্চের অতিরিক্ত কনসার্ট যুক্ত করা হয়।

কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগান ‘আরিরাং’ থেকে বিশ্ব সফরের নাম নেওয়া হয়েছে। কোরিয়ান সংস্কৃতিতে গানটি গভীর আবেগ ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে কোরিয়ার মানুষ আনন্দ-উৎসব, শ্রম, প্রতিবাদ এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই গান গেয়ে আসছে।

সম্প্রতি বিটিএস বুসান আসিয়াদ মেইন স্টেডিয়ামে দুই দিনের ‘হোমকামিং’ কনসার্ট সম্পন্ন করেছে, যেখানে প্রায় এক লাখ ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর মাদ্রিদে শুরু হবে ট্যুরের ইউরোপ পর্ব। পাঁচটি শহরে অনুষ্ঠিতব্য ১০টি শোর সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

বিটিএসের মিউজিক এজেন্সি বিগহিটের মতে, ‘আরিরাং’ সফরটি কে-পপ ব্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় একক বিশ্বভ্রমণ। কোরিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং অস্ট্রেলিয়াজুড়ে বিস্তৃত এই সফর শুরু হয়েছে গত এপ্রিল মাসে এবং চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow