ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

আগামী মার্চের শেষভাগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তার আগেই দুশ্চিন্তার খবর এসেছে। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন জাতীয় দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই ফুটবলার। চোটের তীব্রতার কারণে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব শিগগিরই হামজাকে দলে ফেরানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না এবং তার হাঁটুর স্ক্যান করানো হবে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামজা এমসিএল ইনজুরিতে ভুগছেন। এ ধরনের চোটে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। তবে স্বস্তির বিষয় হলো, তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ার সম্ভাবনা কম। লেস্টার সিটি তার চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি দেখভাল করলেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্বল্প সময়েই বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন ২৬ বছর বয়সী এই

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী
আগামী মার্চের শেষভাগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তার আগেই দুশ্চিন্তার খবর এসেছে। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন জাতীয় দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই ফুটবলার। চোটের তীব্রতার কারণে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব শিগগিরই হামজাকে দলে ফেরানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না এবং তার হাঁটুর স্ক্যান করানো হবে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামজা এমসিএল ইনজুরিতে ভুগছেন। এ ধরনের চোটে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। তবে স্বস্তির বিষয় হলো, তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ার সম্ভাবনা কম। লেস্টার সিটি তার চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি দেখভাল করলেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্বল্প সময়েই বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। জাতীয় দলের খেলায় তার উপস্থিতি দলকে বাড়তি শক্তি জোগায়। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাকে পাওয়ার আশা করছে বাফুফে। যদিও বাংলাদেশ আগেই এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছে। অন্যদিকে, লেস্টার সিটির অবস্থাও স্বস্তিদায়ক নয়। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে অবনমনের পর সেখানেও দলটি ভালো করতে পারছে না। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ছয় পয়েন্ট। এমন পরিস্থিতিতে হামজার দীর্ঘ অনুপস্থিতি লেস্টারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow