ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নাটোরের লালপুরে নির্মানাধীন ভবন থেকে পড়ে শামীম সরদার (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শামীম সরদার উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া খাঁ পাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান নুহুর ছোট ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের জালাল উদ্দিনের নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ করার সময় শামীম সরদার (২৬) অসাবধানতাবশত মাটিতে পড়ে গুরুতর আহত হন। এসময় তার সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কাউছার মাহমুদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে নির্মাণ শ্রমিক শামীম সরদারের মৃত্যু হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নাটোরের লালপুরে নির্মানাধীন ভবন থেকে পড়ে শামীম সরদার (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শামীম সরদার উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া খাঁ পাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান নুহুর ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের জালাল উদ্দিনের নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ করার সময় শামীম সরদার (২৬) অসাবধানতাবশত মাটিতে পড়ে গুরুতর আহত হন। এসময় তার সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কাউছার মাহমুদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে নির্মাণ শ্রমিক শামীম সরদারের মৃত্যু হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow