ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের চার সদস্যের তিনজনই পুরনো পেশা সাংবাদিকতায় ফেরার ইচ্ছে রয়েছে। আর একজন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জাগো নিউজের প্রতিবেদকের প্রশ্নের উত্তরে তারা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা জানান।  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমার ইচ্ছা আমি জার্নালিজমে ফিরবো। জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ শেষে আমাদের দায়িত্ব শেষ হবে। তারপরে আমি চাকরির জন্য ওপেন হবো। আপনারা আমার জন্য দেখতে পারেন। সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেন, তিনি আগে সাংবাদিকতা করতেন ও দেশের বাইরে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে। সে কারণে কিছুদিন বিরতি নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানান। আজ প্রেস ব্রিফিং নিয়ে উপস্থিত ছিলেন না প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ ব্যাপারে তার সহকর্মী সুচিস্মিতা তিথি বলেন, আজাদ ভাই বলেছেন তিনি সাংবাদিকতায় ফিরবেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এ আরও বেশ কয়েকজন যুক্ত থাকলেও মূলত প্রেস ব্রিফিং

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের চার সদস্যের তিনজনই পুরনো পেশা সাংবাদিকতায় ফেরার ইচ্ছে রয়েছে। আর একজন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জাগো নিউজের প্রতিবেদকের প্রশ্নের উত্তরে তারা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা জানান। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমার ইচ্ছা আমি জার্নালিজমে ফিরবো। জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ শেষে আমাদের দায়িত্ব শেষ হবে। তারপরে আমি চাকরির জন্য ওপেন হবো। আপনারা আমার জন্য দেখতে পারেন।

সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেন, তিনি আগে সাংবাদিকতা করতেন ও দেশের বাইরে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে। সে কারণে কিছুদিন বিরতি নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানান।

আজ প্রেস ব্রিফিং নিয়ে উপস্থিত ছিলেন না প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ ব্যাপারে তার সহকর্মী সুচিস্মিতা তিথি বলেন, আজাদ ভাই বলেছেন তিনি সাংবাদিকতায় ফিরবেন।

প্রধান উপদেষ্টা প্রেস উইং এ আরও বেশ কয়েকজন যুক্ত থাকলেও মূলত প্রেস ব্রিফিংয়ে নিয়মিত এই চারজন উপস্থিত হতেন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতেন ও গণমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দিতেন।

এমইউ/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow