ভবিষ্যৎ প্রজন্ম গড়তে জিয়া শিশু-কিশোর সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ

শিশু-কিশোরদের আদর্শিক, শারীরিক ও মানসিক বিকাশে সংগঠনের গুরুত্ব তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে জিয়া শিশু-কিশোর সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি এ সংগঠনকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। শনিবার (২৫ জুলাই) শিশু একাডেমিতে জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় তিনি সব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে প্রয়োজনীয় সংগঠনগুলোর একটি হলো জিয়া শিশু-কিশোর সংগঠন। ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এই সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বর্তমানে মাদক সারাদেশে ছড়িয়ে গেছে। শিশু-কিশোরদের মধ্যেও নানা কৌশলে মাদকের বিস্তার ঘটছে। এ অবস্থায় শিশু-কিশোরদের সঠিক আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে গড়ে তোলা জরুরি। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জীবনের শুরুতেই যদি শিশু-কিশোরদের আদর্শ দেওয়া যায়, তাহলে তারা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সেই আদর্শ হবে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া বাংলাদেশকে স্বাধীনতা, মুক্তি ও সমৃদ্ধি

ভবিষ্যৎ প্রজন্ম গড়তে জিয়া শিশু-কিশোর সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ

শিশু-কিশোরদের আদর্শিক, শারীরিক ও মানসিক বিকাশে সংগঠনের গুরুত্ব তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে জিয়া শিশু-কিশোর সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি এ সংগঠনকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

শনিবার (২৫ জুলাই) শিশু একাডেমিতে জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় তিনি সব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে প্রয়োজনীয় সংগঠনগুলোর একটি হলো জিয়া শিশু-কিশোর সংগঠন। ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এই সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বর্তমানে মাদক সারাদেশে ছড়িয়ে গেছে। শিশু-কিশোরদের মধ্যেও নানা কৌশলে মাদকের বিস্তার ঘটছে। এ অবস্থায় শিশু-কিশোরদের সঠিক আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে গড়ে তোলা জরুরি।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জীবনের শুরুতেই যদি শিশু-কিশোরদের আদর্শ দেওয়া যায়, তাহলে তারা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সেই আদর্শ হবে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া বাংলাদেশকে স্বাধীনতা, মুক্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কাজ করেছেন। তাদের উত্তরসূরি হিসেবে তারেক রহমান দেশ পুনর্গঠনে কাজ করছেন।

বিএনপির এই নেতা বলেন, জিয়া শিশু-কিশোর সংগঠন কোনো নতুন সংগঠন নয়। দীর্ঘদিনের ঘাত-প্রতিঘাত, সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে সংগঠনটি আজকের অবস্থানে এসেছে। এখন শিশু-কিশোরদের মধ্যে আরও গভীরভাবে সংগঠনের কার্যক্রম পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ, বেগম জিয়ার আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক গঠন করতে হবে। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, বেগম খালেদা জিয়ার এই সংগঠন নিয়ে একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তার স্বপ্ন হলো গণতন্ত্র, স্বাধীনতা ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা।

তিনি আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্ম ও সংগঠনের কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে জিয়া শিশু-কিশোর সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম সেলিম, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেএইচ/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow