‘ভাই আমাকে বাঁচান, মরে যাচ্ছি’ বলা লোকটিকে আর বাঁচানো গেলো না

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দিনদুপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রহমান বলেন, আমি পৌনে ৩টার দিকে এয়ারপোর্ট যাওয়ার জন্য তেজগাঁও রেলগেট এলাকা দিয়ে হাঁটার সময় দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে ওই ব্যক্তি আমাকে ডাক দিয়ে বলেন, ‘ভাই আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি। আমাকে হাসপাতালে নিয়ে যান।’ আরও পড়ুন অটোরিকশা ছিনতাইয়ে বাধা, চালককে কুপিয়ে হত্যা পরে আব্দুর রহমান ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আব্দুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। ওই ব্যক্তির নাভি বরাবর ছুরিকাঘাত করা হয়েছে

‘ভাই আমাকে বাঁচান, মরে যাচ্ছি’ বলা লোকটিকে আর বাঁচানো গেলো না

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দিনদুপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রহমান বলেন, আমি পৌনে ৩টার দিকে এয়ারপোর্ট যাওয়ার জন্য তেজগাঁও রেলগেট এলাকা দিয়ে হাঁটার সময় দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে ওই ব্যক্তি আমাকে ডাক দিয়ে বলেন, ‘ভাই আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি। আমাকে হাসপাতালে নিয়ে যান।’

পরে আব্দুর রহমান ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

আব্দুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। ওই ব্যক্তির নাভি বরাবর ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে খবর দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানা সম্ভব হবে।

কেএজেডআইএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow