ভাইরাসের কারণে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করল ডিআর কঙ্গো

ইবোলা প্রাদুর্ভাবের কারণে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) ফুটবল দল। দেশটির পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  বৃহস্পতিবার (২১ মে) দক্ষিণ কিভু প্রদেশে নতুন একটি সংক্রমণ নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। খবর বিবিসি  দলটির এক মুখপাত্র জানিয়েছেন, কিনশাসায় প্রস্তুতি ক্যাম্প হওয়ার কথা থাকলেও এটি এখন বেলজিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ফুটবল কর্তৃপক্ষের প্রতিনিধি জেরি কালেমো জানান, ইউরোপে নির্ধারিত প্রস্তুতি ম্যাচগুলো আগের মতোই অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুন ডেনমার্কের বিপক্ষে বেলজিয়ামে এবং ৯ জুন চিলির বিপক্ষে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে দলটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow