ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় ছয় গ্রামের সংঘর্ষে নিহত সুমন হত্যার বিচারের দাবিতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার (০১ জুলাই) দুপুরে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের বিচারের আশ্বাস দেন ফরিদপুর-৪ আসনের সাংসদ শহিদুল ইসলাম বাবুলের প্রতিনিধি উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। তিনি বলেন, অপরাধী যেই হোক তার বিচার হবে, সে আমার দলের হলেও দল তার পাশে থাকবেনা। সংসদ অধিবেশনের কারণে আমাদের নেতা শহীদুল ইসলাম বাবুল ভাই আসতে পারেনি, আমাদের নেতা শহিদুল ইসলাম বাবুল এলাকাবাসীর সঙ্গে থাকবেন বলে আশ্বস্ত করেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইতিমধ্যে আমরা সুমন হত্যার ১৭ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, অন্য আসামিদের গ্রেপ্তার করতে আমাদের পুলিশ কাজ করছে।  তিনি আরও বলেন, এলাকা শান্ত রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশ ও জনপ্রতিনিধি প্রধান আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারী

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় ছয় গ্রামের সংঘর্ষে নিহত সুমন হত্যার বিচারের দাবিতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার (০১ জুলাই) দুপুরে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ হয়।

বিক্ষোভকারীদের বিচারের আশ্বাস দেন ফরিদপুর-৪ আসনের সাংসদ শহিদুল ইসলাম বাবুলের প্রতিনিধি উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা।

তিনি বলেন, অপরাধী যেই হোক তার বিচার হবে, সে আমার দলের হলেও দল তার পাশে থাকবেনা। সংসদ অধিবেশনের কারণে আমাদের নেতা শহীদুল ইসলাম বাবুল ভাই আসতে পারেনি, আমাদের নেতা শহিদুল ইসলাম বাবুল এলাকাবাসীর সঙ্গে থাকবেন বলে আশ্বস্ত করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইতিমধ্যে আমরা সুমন হত্যার ১৭ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, অন্য আসামিদের গ্রেপ্তার করতে আমাদের পুলিশ কাজ করছে। 

তিনি আরও বলেন, এলাকা শান্ত রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশ ও জনপ্রতিনিধি প্রধান আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow