ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

ফরিদপুরের ভাঙ্গায় ছয় গ্রামবাসীর সংঘর্ষে সুমন হত্যাকাণ্ডের মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনার পর ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (৩ জুলাই) রাতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু ও সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ৩ জুলাই থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’ এর আগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল নিহত সুমনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ‘সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিএনপি বা এর অঙ্গসংগঠনে কোনো স্থান নেই। হত্যাকাণ্ডের মামলায় যার নাম এসেছে, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।  তবে এ সিদ্ধান্ত

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

ফরিদপুরের ভাঙ্গায় ছয় গ্রামবাসীর সংঘর্ষে সুমন হত্যাকাণ্ডের মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনার পর ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (৩ জুলাই) রাতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু ও সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ৩ জুলাই থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’

এর আগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল নিহত সুমনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ‘সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিএনপি বা এর অঙ্গসংগঠনে কোনো স্থান নেই। হত্যাকাণ্ডের মামলায় যার নাম এসেছে, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার সাইদুর রহমান মিঠু। তিনি বলেন, ‘এখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। যদি কোনো ব্যক্তি বা দুজন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ বা বহিষ্কারের ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু একজন বা দুজনের কারণে পুরো কমিটি বিলুপ্ত করা ন্যায়সংগত নয়।’

তিনি আরও বলেন, ‘দল একজনকে নিয়ে গড়ে ওঠে না। সংগঠনে অনেক নেতা-কর্মী রয়েছেন। তাদের অপরাধ কী? আমরা দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রাম করেছি, জেল-জুলুম সহ্য করেছি। অথচ আজ অন্যায়ের শিকার হলাম।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow