ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দেশে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।  শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ভারত থেকে আসা এই ডিজেল পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। পরে শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পুরো চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছে। তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে ডিপোতে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। কাজী মো. রবিউল আলম বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পাম্পিং শুরু হবে। উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে দেশে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছে। সর্বশেষ চালানসহ এ মাসে এখন পর্যন্ত মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দেশে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ভারত থেকে আসা এই ডিজেল পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। পরে শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পুরো চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছে।

তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে ডিপোতে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।

কাজী মো. রবিউল আলম বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পাম্পিং শুরু হবে।

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে দেশে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছে। সর্বশেষ চালানসহ এ মাসে এখন পর্যন্ত মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow