ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুরের রেলহেড ডিপোতে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছে দেশে। শুক্রবার (২৭মার্চ) ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেন। ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বলেন, ‘ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি পার্বতীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতেই পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছায়। শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপোতে ডিপো করা হয়েছে। আমরা পদ্মা ডিপোতে সাড়ে ১৮ হাজার মেট্রিক টন ডিজেল পেয়েছি।’ জানা গেছে, উত্তরের ৮ কৃষিনির্ভর জেলায় চাষাবাদ সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেলনির্ভর জ্বালানি সরবরাহ ও যানবাহন চলাচল নির্বিঘ্নে রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছর ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে এ পাইপলাইন বেয়ে। রাজনৈতিক

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুরের রেলহেড ডিপোতে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছে দেশে। শুক্রবার (২৭মার্চ) ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেন।

ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বলেন, ‘ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি পার্বতীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতেই পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছায়। শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপোতে ডিপো করা হয়েছে। আমরা পদ্মা ডিপোতে সাড়ে ১৮ হাজার মেট্রিক টন ডিজেল পেয়েছি।’

জানা গেছে, উত্তরের ৮ কৃষিনির্ভর জেলায় চাষাবাদ সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেলনির্ভর জ্বালানি সরবরাহ ও যানবাহন চলাচল নির্বিঘ্নে রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছর ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে এ পাইপলাইন বেয়ে। রাজনৈতিক কর্মসূচিতে রেলপথ এবং যানবাহন চলাচলে ঝুঁকি এড়াতে ভারতের আসামের শিলিগুড়ির নূমালীগড় রিফাইনারি কেন্দ্র থেকে পার্বতীপুর পর্যন্ত দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়।

চুক্তি অনুসারে, ২০২৬ সালে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি।

গত ১১ মার্চ এসেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছিল। আজ এসে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন এবং আগামী সপ্তাহে আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে আসার কথা রয়েছে।

এ ছাড়া আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরো ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি।

প্রতিবেশী দেশটি পাইপলাইনের মাধ্যমে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন, ২০২৫ সালে এক লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow