ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৮ হাজার টন ডিজেল দেশে আনা এসেছে। ভারতের আসামে অবস্থিত নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড কেন্দ্র থেকে পাঠানো এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে পৌঁছেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এই কার্যক্রমের দায়িত্বে থাকা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। রবিউল আলম বলেন, শুক্রবার দিবাগত রাতে ৮ হাজার টন ডিজেল গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ১৭ এপ্রিল এই পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল আনার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানে ভারত থেকে ৪০ হাজার টন জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম চালানের ৮ হাজার টন ইতোমধ্যে এসে পৌঁছেছে। এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে চার দফায় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। পাইপলাইনে আসা এই জ্বালানি পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনাল থেকে পদ্মা, মেঘনা ও যমুনা— এই তিনটি বিপণন কোম্পানির মাধ্যমে বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। উত্ত

ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৮ হাজার টন ডিজেল দেশে আনা এসেছে। ভারতের আসামে অবস্থিত নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড কেন্দ্র থেকে পাঠানো এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে পৌঁছেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এই কার্যক্রমের দায়িত্বে থাকা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম।

রবিউল আলম বলেন, শুক্রবার দিবাগত রাতে ৮ হাজার টন ডিজেল গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ১৭ এপ্রিল এই পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল আনার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানে ভারত থেকে ৪০ হাজার টন জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম চালানের ৮ হাজার টন ইতোমধ্যে এসে পৌঁছেছে।

এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে চার দফায় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। পাইপলাইনে আসা এই জ্বালানি পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনাল থেকে পদ্মা, মেঘনা ও যমুনা— এই তিনটি বিপণন কোম্পানির মাধ্যমে বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

উত্তরাঞ্চলে সারা বছর নিরবচ্ছিন্নভাবে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে জ্বালানি আনা হচ্ছে। এ লক্ষ্যে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ১৩১.৫৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণের কাজ শুরু হয়। পরে ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি কার্যক্রম চালু হয়

এমদাদুল হক মিলন/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow