ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা নয়; যে রেকর্ডে সবার ওপরে বাংলাদেশ
১৬ আগস্ট ২০২৬। ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের মাত্র তৃতীয় টেস্টেই এই জয় পেলো তারা। এর মাধ্যমে সবচেয়ে দ্রুততম এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়াতে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ, যে রেকর্ডের ধারেকাছেও অন্য কোনো এশিয়ান দেশ পৌঁছাতে পারেনি। ‘সেনা’ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলোতে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। তাদের প্রথম জয়টি এসেছিল ২০২২ সালে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটি টেস্টে মুখোমুখি হয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগের জয়টি এসেছিল ২০১৭ সালে মিরপুর টেস্টে। উইকেটের ব্যবধানে এটি টেস্টে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটের জয়টি কেবল এর চেয়ে এগিয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে অন্য এশীয় দেশগুলোর ঐতিহাসিক রেকর্ডের সাথে তুলনা করলে বাংলাদেশের এই অর্জন সবার ওপরে। এশিয়ার মধ্যে এতদিন সবচেয়ে দ্রুত অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের রেকর্ডটি
১৬ আগস্ট ২০২৬। ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের মাত্র তৃতীয় টেস্টেই এই জয় পেলো তারা। এর মাধ্যমে সবচেয়ে দ্রুততম এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়াতে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ, যে রেকর্ডের ধারেকাছেও অন্য কোনো এশিয়ান দেশ পৌঁছাতে পারেনি।
‘সেনা’ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলোতে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। তাদের প্রথম জয়টি এসেছিল ২০২২ সালে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটি টেস্টে মুখোমুখি হয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগের জয়টি এসেছিল ২০১৭ সালে মিরপুর টেস্টে।
উইকেটের ব্যবধানে এটি টেস্টে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটের জয়টি কেবল এর চেয়ে এগিয়ে রয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে অন্য এশীয় দেশগুলোর ঐতিহাসিক রেকর্ডের সাথে তুলনা করলে বাংলাদেশের এই অর্জন সবার ওপরে। এশিয়ার মধ্যে এতদিন সবচেয়ে দ্রুত অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের রেকর্ডটি ছিল পাকিস্তানের। ৭ বারের চেষ্টায় অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারিয়েছিল পাকিস্তান।
ভারতের মতো দলের অস্ট্রেলিয়াকে হারাতে লেগেছে ১২ টেস্ট। শ্রীলঙ্কা তো সবার পেছনে। এখন পর্যন্ত ১৫ বারের চেষ্টায়ও অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পায়নি তারা।
সেখানে মাত্র ৩টি টেস্ট খেলে জয় অর্জন করা এশিয়ান ক্রিকেটে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাইলফলক।
ডারউইনের এই জয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থানকে আরও মজবুত করেছে। ৬৬.৬৭ শতাংশ পয়েন্টের হার নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে, যা সাম্প্রতিক সময়ে বিভিন্ন কন্ডিশনে তাদের ধারাবাহিক পারফরম্যান্সের স্পষ্ট প্রতিফলন।
এমএমআর
What's Your Reaction?