ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির নতুন মোড়, ট্রাম্পকে মোদির ধন্যবাদ
দীর্ঘদিনের বাণিজ্যিক টানাপোড়েন কাটিয়ে ভারতের জন্য বড় সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিশেষ ঘোষণায় তিনি ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত জানিয়েছেন। এই ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতে তৈরি পণ্যের ওপর এখন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জেনে আনন্দিত। এই দারুণ ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ। তিনি আরও লেখেন, যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তাতে আমজনতা উপকৃত হয়। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রচুর সুযোগ তৈরি করে। ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির জন্য তার প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। আমাদের অংশীদারিত্বকে অভূ
দীর্ঘদিনের বাণিজ্যিক টানাপোড়েন কাটিয়ে ভারতের জন্য বড় সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিশেষ ঘোষণায় তিনি ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত জানিয়েছেন।
এই ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতে তৈরি পণ্যের ওপর এখন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জেনে আনন্দিত। এই দারুণ ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ।
তিনি আরও লেখেন, যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তাতে আমজনতা উপকৃত হয়। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রচুর সুযোগ তৈরি করে।
‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির জন্য তার প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। আমাদের অংশীদারিত্বকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ’, যোগ করেন ভারতের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক হার আরোপ করেছিলেন। পরে তা আরও বাড়ানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ বলে উল্লেখ করে।
What's Your Reaction?