ভারতকে উড়িয়ে আরব আমিরাতের ইতিহাস 

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে চমকে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারতের মতো শক্তিশালী দলকে পাত্তাই দিল না তারা। নিজেদের প্রথম ম্যাচেই আজ ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দারুণ এক অঘটনের জন্ম দিয়েছে আমিরাতের মেয়েরা।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ২৭ রান তুলতেই দলের ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার হুমাইরা কাজী (৩), তেজা হাসাবনিস (১) এবং আরেক ওপেনার দিনেশ ভ্রিন্দা (১৬) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল। পরবর্তীতে মিডল অর্ডারে একাই লড়াই চালিয়ে যান আনুস্কা শর্মা। তার ব্যক্তিগত ৪৭ রানের ওপর ভর করে ভারত একটি সম্মানজনক সংগ্রহের দিকে এগোয়। এছাড়া শেষদিকে তানুজা কানওয়ারের ব্যাট থেকে আসে মূল্যবান ৩৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৩০ রান। আরব আমিরাতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন সামাইরা। ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় সংযুক্ত আরব আমিরাত। ওপেনিং জুটিতে ৪০ রান তোলেন এসা ওঝা ও থেরথা সাতিস। সাতিস ১০ রান করে আউট হলেও অধিনায়ক এসা ওঝা এক প্রান্ত আগলে রাখেন। দ্বিতীয়

ভারতকে উড়িয়ে আরব আমিরাতের ইতিহাস 

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে চমকে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারতের মতো শক্তিশালী দলকে পাত্তাই দিল না তারা। নিজেদের প্রথম ম্যাচেই আজ ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দারুণ এক অঘটনের জন্ম দিয়েছে আমিরাতের মেয়েরা। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ২৭ রান তুলতেই দলের ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার হুমাইরা কাজী (৩), তেজা হাসাবনিস (১) এবং আরেক ওপেনার দিনেশ ভ্রিন্দা (১৬) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল।

পরবর্তীতে মিডল অর্ডারে একাই লড়াই চালিয়ে যান আনুস্কা শর্মা। তার ব্যক্তিগত ৪৭ রানের ওপর ভর করে ভারত একটি সম্মানজনক সংগ্রহের দিকে এগোয়।

এছাড়া শেষদিকে তানুজা কানওয়ারের ব্যাট থেকে আসে মূল্যবান ৩৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৩০ রান। আরব আমিরাতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন সামাইরা।

১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় সংযুক্ত আরব আমিরাত। ওপেনিং জুটিতে ৪০ রান তোলেন এসা ওঝা ও থেরথা সাতিস। সাতিস ১০ রান করে আউট হলেও অধিনায়ক এসা ওঝা এক প্রান্ত আগলে রাখেন। দ্বিতীয় উইকেটে সামাইরাকে নিয়ে ৭১ রানের দুর্দান্ত জুটি গড়ে দলের জয়ের ভিত শক্ত করেন তিনি।

দলীয় জয়ের বন্দরে পৌঁছানোর আগে আমিরাত ৩ উইকেট হারালেও, অধিনায়ক এসা ওঝা ৫৪ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৪ বল ও ৭ উইকেট হাতে রেখে বড় জয় এনে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow