ভারতকে চাপে রেখেছে যুক্তরাষ্ট্র
শক্তিমত্তায় পার্থক্য আকাশ-পাতাল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হট ফেবারিট ও স্বাগতিক ভারতকে বেশ চাপে রেখেছে খর্বশক্তির যুক্তরাষ্ট্র। ৪৬ রান তুলতে ভারত হারিয়েছে ৪ উইকেট। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতেই ফিরে যান প্রতিপক্ষের ত্রাস অভিষেক শর্মা, গোল্ডেন ডাকে (১ বলে ০)। এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে তিন উইকেট তুলে নেন শাদলে ফন শকউইক। ঝড় তোলার চেষ্টা করেছিলেন ইশান কিশান। তবে ১৬ বলে ২০ রানে থামতে হয় তাকে। তিলক ভার্মা ফেরেন ১৬ বলে ২৫ করে। শিভাম দুবেকে গোল্ডেন ডাকে সাজঘরের পথ দেখান শকউইক। ৫ বল আর মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় ভারত। এমএমআর
শক্তিমত্তায় পার্থক্য আকাশ-পাতাল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হট ফেবারিট ও স্বাগতিক ভারতকে বেশ চাপে রেখেছে খর্বশক্তির যুক্তরাষ্ট্র। ৪৬ রান তুলতে ভারত হারিয়েছে ৪ উইকেট।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতেই ফিরে যান প্রতিপক্ষের ত্রাস অভিষেক শর্মা, গোল্ডেন ডাকে (১ বলে ০)।
এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে তিন উইকেট তুলে নেন শাদলে ফন শকউইক। ঝড় তোলার চেষ্টা করেছিলেন ইশান কিশান। তবে ১৬ বলে ২০ রানে থামতে হয় তাকে। তিলক ভার্মা ফেরেন ১৬ বলে ২৫ করে। শিভাম দুবেকে গোল্ডেন ডাকে সাজঘরের পথ দেখান শকউইক।
৫ বল আর মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় ভারত।
এমএমআর
What's Your Reaction?