ভারতকে চিঠি পাঠানোর বিষয়টি ‘রুটিন ওয়ার্ক’ বলছে বিসিবি

ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে ক্রিকেটীয় যোগাযোগ নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমে বিষয়টি সামনে আসার পর এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিবি। গতকাল বোর্ড সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, মূলত আসন্ন সিরিজ ও স্থগিত থাকা কিছু কর্মসূচি নিয়েই ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। গত বছর বাংলাদেশ নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল যা স্থগিত হয়ে যায়। এ ব্যাপারেই বিসিসিআইকে মেইল করা হয়েছে।’ তিনি আরও জানান, ভবিষ্যতের বিভিন্ন ইভেন্ট ও কর্মসূচি নিয়েও দুই বোর্ডের মধ্যে যোগাযোগ করা হয়েছে। ফাহিমের ভাষায়,‘সামনে যেসব ইভেন্ট আছে ভারতীয় বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট, এসব নিয়েও যোগাযোগ হয়েছে। এটা আমরা নিয়মিত অন্য বোর্ডের সঙ্গেও করি। আশা করছি দ্রুত ওদের উত্তর পাব। সে অনুযায়ী তাদের সাথে যোগাযোগ হবে।’ ভারতীয় বোর্ড এখনও বিসিবির পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি। তবে বিসিবি আশা করছে, দুই বোর্ডের মধ্যে চলমান যোগাযোগের মাধ্যমে সম্পর্ক স্

ভারতকে চিঠি পাঠানোর বিষয়টি ‘রুটিন ওয়ার্ক’ বলছে বিসিবি

ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে ক্রিকেটীয় যোগাযোগ নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমে বিষয়টি সামনে আসার পর এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিবি।

গতকাল বোর্ড সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, মূলত আসন্ন সিরিজ ও স্থগিত থাকা কিছু কর্মসূচি নিয়েই ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। গত বছর বাংলাদেশ নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল যা স্থগিত হয়ে যায়। এ ব্যাপারেই বিসিসিআইকে মেইল করা হয়েছে।’

তিনি আরও জানান, ভবিষ্যতের বিভিন্ন ইভেন্ট ও কর্মসূচি নিয়েও দুই বোর্ডের মধ্যে যোগাযোগ করা হয়েছে। ফাহিমের ভাষায়,‘সামনে যেসব ইভেন্ট আছে ভারতীয় বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট, এসব নিয়েও যোগাযোগ হয়েছে। এটা আমরা নিয়মিত অন্য বোর্ডের সঙ্গেও করি। আশা করছি দ্রুত ওদের উত্তর পাব। সে অনুযায়ী তাদের সাথে যোগাযোগ হবে।’

ভারতীয় বোর্ড এখনও বিসিবির পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি। তবে বিসিবি আশা করছে, দুই বোর্ডের মধ্যে চলমান যোগাযোগের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরবে। ফাহিম বলেন, ‘আমরা ভারতকে মেইল করেছি, এই মেইলে সেটা ছিল। আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের আতিথেয়তা দিবে। বিশ্বকাপকে ঘিরে সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে অবশ্যই। আশা করছি এই সম্পর্ক ঠিক হয়ে যাবে, আশা করি এসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্য দিয়ে আবারো ভালো অবস্থান তৈরি হবে।’

বিসিবির আশা, আসন্ন সফর ও পারস্পরিক ক্রিকেটীয় কার্যক্রমের মাধ্যমে দুই বোর্ডের সম্পর্ক আরও ইতিবাচক পথে এগোবে।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow