ভারতজুড়ে মোবাইলে জরুরি সতর্কবার্তা, চমকে উঠছেন ব্যবহারকারীরা

ভারতজুড়ে মোবাইল ফোনে হঠাৎ জরুরি সতর্কবার্তা পেয়ে চমকে ওঠেন অনেক ব্যবহারকারী। তবে সরকার জানিয়েছে, এটি ছিল নতুন দুর্যোগ সতর্কতা ব্যবস্থার পরীক্ষামূলক বার্তা, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। খবর এনডিটিভির।  শনিবার দেশটির কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম’ চালু করে। ‘অত্যন্ত গুরুতর সতর্কতা’ শিরোনামে পাঠানো ওই বার্তায় জানানো হয়, এটি একটি পরীক্ষা এবং এতে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। ভারতের যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই সিস্টেম চালুর উদ্যোগ নেন। এতে সহায়তা করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। এটি বাস্তবায়িত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে। সরকারি বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগের মূল ভিত্তি ‘সচেৎ’ নামের একটি সমন্বিত অ্যালার্ট প্ল্যাটফর্ম, যা তৈরি করেছে সি-ডট। এটি আন্তর্জাতিক ‘কমন অ্যালার্টিং প্রোটোকল’-এর ভিত্তিতে তৈরি এবং বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর। এর আগে প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া সতর্কতা ও ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য দিতে ১৯টির বেশি ভাষায় ১৩৪ বিলিয়নেরও বেশি এসএমএস পাঠানো হয়েছে বলে জানানো হয়।

ভারতজুড়ে মোবাইলে জরুরি সতর্কবার্তা, চমকে উঠছেন ব্যবহারকারীরা

ভারতজুড়ে মোবাইল ফোনে হঠাৎ জরুরি সতর্কবার্তা পেয়ে চমকে ওঠেন অনেক ব্যবহারকারী। তবে সরকার জানিয়েছে, এটি ছিল নতুন দুর্যোগ সতর্কতা ব্যবস্থার পরীক্ষামূলক বার্তা, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। খবর এনডিটিভির। 

শনিবার দেশটির কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম’ চালু করে। ‘অত্যন্ত গুরুতর সতর্কতা’ শিরোনামে পাঠানো ওই বার্তায় জানানো হয়, এটি একটি পরীক্ষা এবং এতে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

ভারতের যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই সিস্টেম চালুর উদ্যোগ নেন। এতে সহায়তা করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। এটি বাস্তবায়িত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে।

সরকারি বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগের মূল ভিত্তি ‘সচেৎ’ নামের একটি সমন্বিত অ্যালার্ট প্ল্যাটফর্ম, যা তৈরি করেছে সি-ডট। এটি আন্তর্জাতিক ‘কমন অ্যালার্টিং প্রোটোকল’-এর ভিত্তিতে তৈরি এবং বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর।

এর আগে প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া সতর্কতা ও ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য দিতে ১৯টির বেশি ভাষায় ১৩৪ বিলিয়নেরও বেশি এসএমএস পাঠানো হয়েছে বলে জানানো হয়।

নতুন সেল ব্রডকাস্ট প্রযুক্তি প্রচলিত এসএমএসের তুলনায় উন্নত। এই ব্যবস্থায় জরুরি বার্তা পাঠানো হলে তা ফোনের স্বাভাবিক সেটিংস এড়িয়ে উচ্চ শব্দে সতর্ক সংকেত দেয় এবং স্ক্রিনে স্পষ্টভাবে বার্তা প্রদর্শন করে। ফলে ফোন সাইলেন্ট বা ‘ডু নট ডিস্টার্ব’ মোডে থাকলেও ব্যবহারকারী সতর্কবার্তা পান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow