‘ভারত–বাংলাদেশ ম্যাচেই এখন মানুষের মনোযোগ’

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে একপেশে জয় তুলে নিয়েছে ভারত। এর ফলে আরও একবার পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ দেখল ক্রিকেট দুনিয়া। ভারত-পাকিস্তানের এমন নিস্প্রভ ম্যাচের পর বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, উপমহাদেশে বর্তমানে বাংলাদেশ ও ভারতর ম্যাচই বেশি আকর্ষণ তৈরি করছে।   আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন বিসিবির প্রধান প্রোগ্রাম সমন্বয়কারী মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন মনে হয় উপমহাদেশে ভারত-বাংলাদেশ ম্যাচগুলোই বেশি প্রাণবন্ত। মানুষের মনোযোগও এখন ভারত–বাংলাদেশ ম্যাচের দিকে বেশি, ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায়।’ অন্যদিকে বাংলাদেশের জন্য এই বিশ্বকাপ যেন দূর থেকেই দেখা এক টুর্নামেন্ট। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত সফরে যেতে রাজি না হওয়ায় ২০ দলের আসরে বাংলাদেশের জায়গা নেয় স্কটল্যান্ড। এর প্রতিবাদে প্রথমে ভারতকে না খেলার ঘোষণা দেয় পাকিস্তান, তবে পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আশ্বাস পাওয়ার পর তারা সিদ্ধান্ত বদলায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক অস্থ

‘ভারত–বাংলাদেশ ম্যাচেই এখন মানুষের মনোযোগ’

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে একপেশে জয় তুলে নিয়েছে ভারত। এর ফলে আরও একবার পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ দেখল ক্রিকেট দুনিয়া। ভারত-পাকিস্তানের এমন নিস্প্রভ ম্যাচের পর বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, উপমহাদেশে বর্তমানে বাংলাদেশ ও ভারতর ম্যাচই বেশি আকর্ষণ তৈরি করছে।  

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন বিসিবির প্রধান প্রোগ্রাম সমন্বয়কারী মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন মনে হয় উপমহাদেশে ভারত-বাংলাদেশ ম্যাচগুলোই বেশি প্রাণবন্ত। মানুষের মনোযোগও এখন ভারত–বাংলাদেশ ম্যাচের দিকে বেশি, ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায়।’

অন্যদিকে বাংলাদেশের জন্য এই বিশ্বকাপ যেন দূর থেকেই দেখা এক টুর্নামেন্ট। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত সফরে যেতে রাজি না হওয়ায় ২০ দলের আসরে বাংলাদেশের জায়গা নেয় স্কটল্যান্ড। এর প্রতিবাদে প্রথমে ভারতকে না খেলার ঘোষণা দেয় পাকিস্তান, তবে পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আশ্বাস পাওয়ার পর তারা সিদ্ধান্ত বদলায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক অস্থিরতা নিয়েও কথা বলেন নান্নু। তার মতে, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো স্থিতিশীলতা ও সমঝোতা প্রতিষ্ঠা। তিনি বলেন, ‘নতুন নির্বাচিত সরকার শপথ নিতে যাচ্ছে, আমরা আশা করি সবকিছু এখন স্বাভাবিকভাবে এগোবে। ক্লাবগুলোর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলো সমাধান করতে হবে।’

সাবেক নির্বাচক নান্নু জোর দিয়ে বলেন, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে থাকতে হবে দেশের ক্রিকেটকে। তার ভাষায়, ‘আমরা চাই ক্রিকেটই সবার আগে থাকুক, বাংলাদেশ সবার ঊর্ধ্বে। সেই লক্ষ্য নিয়েই এগোতে হবে। খেলাধুলার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। সবার জন্য সর্বোত্তম ফলই আমরা চাই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow