ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে রাবারের স্তর! রাজাপাকসের বিস্ফোরক দাবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়ই ভারতীয় ক্রিকেটারদের ব্যাট নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপাকসে। তিনি দাবি করেন, ভারতীয় ক্রিকেটাররা অন্যান্য দলের খেলোয়াড়দের তুলনায় মোটা ব্যাট ব্যবহার করেন, যার ওপর অতিরিক্ত রাবারের একটি স্তর থাকে। তার মতে, এতে তারা ব্যাটিংয়ের সময় অতিরিক্ত শক্তি পেয়ে থাকেন। রাজাপাকসের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন টি-টোয়েন্টিতে ভারত দুর্দান্ত আধিপত্য দেখাচ্ছে। মেন ইন ব্লু গত দুই বছরেরও বেশি সময় ধরে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি এবং ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ না হেরে শিরোপা জিতেছিল। চলমান আসরেও ভারত সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাম্প্রতিক ম্যাচে তারা যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়েছে। নিউজওয়্যার-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের উদ্ধৃতি অনুযায়ী, একটি স্থানীয় সংবাদমাধ্যমে রাজাপাকসে বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের ব্যাট আমাদের পাওয়া সেরা ব্যাটের চেয়েও অনেক উন্নত। মনে হয় যেন এর ওপর রাবারের একটি স্তর লাগানো আছে। এটা কীভাবে সম্ভব,

ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে রাবারের স্তর! রাজাপাকসের বিস্ফোরক দাবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়ই ভারতীয় ক্রিকেটারদের ব্যাট নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপাকসে। তিনি দাবি করেন, ভারতীয় ক্রিকেটাররা অন্যান্য দলের খেলোয়াড়দের তুলনায় মোটা ব্যাট ব্যবহার করেন, যার ওপর অতিরিক্ত রাবারের একটি স্তর থাকে। তার মতে, এতে তারা ব্যাটিংয়ের সময় অতিরিক্ত শক্তি পেয়ে থাকেন।

রাজাপাকসের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন টি-টোয়েন্টিতে ভারত দুর্দান্ত আধিপত্য দেখাচ্ছে। মেন ইন ব্লু গত দুই বছরেরও বেশি সময় ধরে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি এবং ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ না হেরে শিরোপা জিতেছিল।

চলমান আসরেও ভারত সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাম্প্রতিক ম্যাচে তারা যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়েছে।

নিউজওয়্যার-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের উদ্ধৃতি অনুযায়ী, একটি স্থানীয় সংবাদমাধ্যমে রাজাপাকসে বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের ব্যাট আমাদের পাওয়া সেরা ব্যাটের চেয়েও অনেক উন্নত। মনে হয় যেন এর ওপর রাবারের একটি স্তর লাগানো আছে। এটা কীভাবে সম্ভব, আমি কল্পনাও করতে পারি না। এই ব্যাট অন্য কেউ কিনতেও পারে না—সব খেলোয়াড়ই এটা জানে।’

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে ভারত ৪০টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৩৪টিতেই জয় পেয়েছে। ৫০ ওভারের ফরম্যাটেও তারা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে-২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি অপরাজিত থেকে জিতেছে এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হয়েছে।

বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ভারতের চারজন ব্যাটার এবং টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে তিনজন রয়েছেন।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow