ভারতীয় হোটেলে প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালদ্বীপের রাজধানী মালেতে ভারতীয় একটি খাবারের হোটেলের গুদামঘর থেকে এবি রাজ্জাক (৩২) নামের এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। নিহত রাজ্জাকের পাসপোর্ট নম্বর এ১৮৭৩৮২২১। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পূর্ব নারান্দী গ্রামের মেরাজ মিয়ার ছেলে। হাইকমিশন জানিয়েছে, আমরা এ বিষয়ে অবগত আছি এবং রাজ্জাকের মৃত্যুর বিষয়টি তদন্তের জন্য মালদ্বীপের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। একই সঙ্গে প্রবাসী রাজ্জাকের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে হাইকমিশন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সক্রিয়ভাবে সহযোগিতা করছে বলে হাইকমিশন জানায়। নিহতের আত্মীয় মো. মিজান গণমাধ্যমকে জানান, মাত্র ছয় মাস আগে কাজের উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন রাজ্জাক। তিনি রাজধানী মালের একটি ভারতীয় খাবারের হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করতেন। তিনি আরও জানান, প্রতিদিনের মতো সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতেও রাজ্জাক কাজে গিয়েছিলেন। আনুমানিক দুপুর ২টার দিকে সহকর্মী

ভারতীয় হোটেলে প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালদ্বীপের রাজধানী মালেতে ভারতীয় একটি খাবারের হোটেলের গুদামঘর থেকে এবি রাজ্জাক (৩২) নামের এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

নিহত রাজ্জাকের পাসপোর্ট নম্বর এ১৮৭৩৮২২১। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পূর্ব নারান্দী গ্রামের মেরাজ মিয়ার ছেলে।

হাইকমিশন জানিয়েছে, আমরা এ বিষয়ে অবগত আছি এবং রাজ্জাকের মৃত্যুর বিষয়টি তদন্তের জন্য মালদ্বীপের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। একই সঙ্গে প্রবাসী রাজ্জাকের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে হাইকমিশন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সক্রিয়ভাবে সহযোগিতা করছে বলে হাইকমিশন জানায়।

নিহতের আত্মীয় মো. মিজান গণমাধ্যমকে জানান, মাত্র ছয় মাস আগে কাজের উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন রাজ্জাক। তিনি রাজধানী মালের একটি ভারতীয় খাবারের হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, প্রতিদিনের মতো সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতেও রাজ্জাক কাজে গিয়েছিলেন। আনুমানিক দুপুর ২টার দিকে সহকর্মীরা গুদামঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় প্রশাসনকে খবর দেন।

তবে অতিরিক্ত মানসিক চাপ এবং পারিবারিক কলহের জেরে রাজ্জাক আত্মহত্যা করতে পারেন বলে মন্তব্য করেন মিজান।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে এবি রাজ্জাকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানী মালের ইন্দিরা গান্ধি মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow