ভারতীয়দের জন্য নতুন ভিসানীতির ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কনস্যুলার কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করতে ‘আমেরিকা ফার্স্ট’  নামে নতুন একটি ভিসা শিডিউলিং টুল চালুর ঘোষণা দিয়েছেন। ভারতে ৪ দিনের উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরকালে তিনি জানান, এই টুলের মাধ্যমে ব্যবসায়ী ও এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে, যাদের সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করে। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের ভিত্তি দীর্ঘদিনের এবং এটি এমনভাবে সম্প্রসারিত হচ্ছে, যা সবসময়  শিরোনামে আসে না। তিনি জানান, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে এবং বর্তমানে ভারতীয় কোম্পানিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ রয়েছে। তিনি বলেন, ভারতীয় কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। একইসঙ্গে তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে গড়ে ওঠা নিরাপত্তা অংশীদারিত্বের বিষয়টিও তুলে ধরেন। তার মতে, ধীরগতির বা অনিশ্চিত কনস্যুলার প্রক্রিয়া ব্যবসায়িক সফর, বিনিয়োগ সংক্রান্ত ভ্রমণ এবং অংশীদারিত্বমূলক বৈঠকের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাধা সৃষ্টি কর

ভারতীয়দের জন্য নতুন ভিসানীতির ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কনস্যুলার কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করতে ‘আমেরিকা ফার্স্ট’  নামে নতুন একটি ভিসা শিডিউলিং টুল চালুর ঘোষণা দিয়েছেন। ভারতে ৪ দিনের উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরকালে তিনি জানান, এই টুলের মাধ্যমে ব্যবসায়ী ও এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে, যাদের সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করে। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের ভিত্তি দীর্ঘদিনের এবং এটি এমনভাবে সম্প্রসারিত হচ্ছে, যা সবসময়  শিরোনামে আসে না। তিনি জানান, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে এবং বর্তমানে ভারতীয় কোম্পানিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ রয়েছে। তিনি বলেন, ভারতীয় কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। একইসঙ্গে তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে গড়ে ওঠা নিরাপত্তা অংশীদারিত্বের বিষয়টিও তুলে ধরেন। তার মতে, ধীরগতির বা অনিশ্চিত কনস্যুলার প্রক্রিয়া ব্যবসায়িক সফর, বিনিয়োগ সংক্রান্ত ভ্রমণ এবং অংশীদারিত্বমূলক বৈঠকের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে, যা দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিচ্ছে। এ ধরনের জটিলতা দূর করতে আরও কার্যকর ও বুদ্ধিদীপ্ত শিডিউলিং ব্যবস্থার প্রয়োজন রয়েছে। রুবিও বলেন, সুশৃঙ্খল ও নিরাপদ কনস্যুলার ব্যবস্থা এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে অত্যন্ত জরুরি। নতুন টুলটি একটি মূল নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবেন, তারা ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণে অগ্রাধিকার পাবেন। বাস্তবে এর অর্থ হলো, ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করা, সমঝোতা স্মারক স্বাক্ষর, কার্যক্রম সম্প্রসারণ কিংবা যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী ভারতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে যাওয়া পেশাজীবীরা দ্রুত সময় পাওয়ার সুযোগ পাবেন। তবে রুবিও স্পষ্ট করেছেন, নতুন এই সুবিধা শুধু ভিসা আবেদনকারীদের জন্য নয়। তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকাও তুলে ধরেন। কনস্যুলার কর্মকর্তা, সহায়ক কর্মী এবং প্রতিদিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এগিয়ে নিতে কাজ করা সবাইকে তিনি সরাসরি সম্বোধন করেন। তাদের তিনি ‘সামনের সারির যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন। রুবিও বলেন, এই ব্যবস্থা আমেরিকানদের অর্থ সাশ্রয় করবে, কারণ এটি আমাদের আরও দক্ষ করে তুলবে। আমরা যেসব কাজ করতেই হতো, সেগুলো এখন আরও নির্ভুলভাবে, দ্রুত এবং অধিক কার্যকর উপায়ে করতে পারবো। সূত্র : এনডিটিভি 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow