ভারতে আবারও আছড়ে পড়লো যুদ্ধবিমান, বাতিল বহু ফ্লাইট

ভারতের পুনে আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আছড়ে পড়েছে (বেলি-ল্যান্ডিং)। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে ঘটা এই দুর্ঘটনার জেরে বিমানবন্দরের একমাত্র রানওয়েটি দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়, যার ফলে শনিবার সকাল পর্যন্ত বহু যাত্রীবাহী ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিট নাগাদ অবতরণের সময় একটি যুদ্ধবিমানের ‘আন্ডারক্যারেজ’ বা চাকা কাজ না করায় সেটি সরাসরি রানওয়েতে আছড়ে পড়ে। এতে বিমানটি রানওয়ের মাঝখানে আটকে পড়ে এবং সম্পূর্ণ পথটি অবরুদ্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকে একে একটি ‘হার্ড ল্যান্ডিং’ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই ঘটনায় একটি সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান জড়িত ছিল। কিন্তু ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) বিমানটির ধরন নিশ্চিত করেনি। আরও পড়ুন>>দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যুপ্রশিক্ষণকালে ভারতীয় বিমানবাহিনীর দুই যুদ্ধবিমান বিধ্বস্তভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যান

ভারতে আবারও আছড়ে পড়লো যুদ্ধবিমান, বাতিল বহু ফ্লাইট

ভারতের পুনে আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আছড়ে পড়েছে (বেলি-ল্যান্ডিং)। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে ঘটা এই দুর্ঘটনার জেরে বিমানবন্দরের একমাত্র রানওয়েটি দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়, যার ফলে শনিবার সকাল পর্যন্ত বহু যাত্রীবাহী ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিট নাগাদ অবতরণের সময় একটি যুদ্ধবিমানের ‘আন্ডারক্যারেজ’ বা চাকা কাজ না করায় সেটি সরাসরি রানওয়েতে আছড়ে পড়ে। এতে বিমানটি রানওয়ের মাঝখানে আটকে পড়ে এবং সম্পূর্ণ পথটি অবরুদ্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকে একে একটি ‘হার্ড ল্যান্ডিং’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই ঘটনায় একটি সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান জড়িত ছিল। কিন্তু ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) বিমানটির ধরন নিশ্চিত করেনি।

আরও পড়ুন>>
দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু
প্রশিক্ষণকালে ভারতীয় বিমানবাহিনীর দুই যুদ্ধবিমান বিধ্বস্ত
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যান্ত্রিক গোলযোগের কারণে পুনে রানওয়েটি সাময়িকভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে বিমানে থাকা ক্রু সদস্যরা নিরাপদ আছেন এবং বেসামরিক কোনো সম্পত্তির ক্ষতি হয়নি।’

এই ঘটনার জেরে ১৮ এপ্রিল অন্তত কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্ডিগোর ৩১টি আগমন ও ৩৪টি প্রস্থান ফ্লাইট। এছাড়া এয়ার ইন্ডিয়ার তিনটি আগমন ও তিনটি প্রস্থান, স্পাইসজেটের দুটি আগমন ও তিনটি প্রস্থান, আকাসা এয়ারের দটি আগমন ও তিনটি প্রস্থান এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাঁচটি আগমন ও পাঁচটি প্রস্থান ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছেন, তিনি বিমানবন্দর পরিচালক এবং বিমান বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। দুর্ঘটনাকবলিত বিমানটি সরিয়ে রানওয়ে পরিষ্কার করতে প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল।

মধ্যরাতের পর থেকে পুনে বিমানবন্দরের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। অনেক যাত্রীকে বিমানবন্দরেই অপেক্ষা করতে দেখা যায়। এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে যাত্রীদের বিকল্প ফ্লাইটে যাওয়ার বা রিফান্ড নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পুনে বিমানবন্দরটি ভারতীয় বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল—উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ফলে যুদ্ধবিমানের এই দুর্ঘটনার প্রভাব সরাসরি সাধারণ যাত্রীদের ওপর এসে পড়েছে। রানওয়েটি ফের সচল করার কাজ চলছে।

সূত্র: মিন্ট, টাইমস অব ইন্ডিয়া
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow