ভারতে টানেল বিপর্যয়ে নিহত ৭, আটকা ৩
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি নির্মাণাধীন টানেলে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং তিন শ্রমিক এখনো টানেলের ভেতরে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় টানেলের ভেতরে ও প্রকল্প এলাকায় মোট ২৮ জন শ্রমিক কাজ করছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার চামোলির পিপালকোটিতে টেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের একটি প্রকল্পে হঠাৎ বিপুল পরিমাণ পানি টানেলের ভেতরে ঢুকে পড়ে। পানির প্রবল স্রোতে কয়েকজন শ্রমিক টানেলের প্রবেশপথের দিকে ভেসে যান। জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মাণাধীন টানেলটিতে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। ঘটনার পর মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুতগতিতে পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, আহত শ্রমিকদের হাসপাতালে গিয়ে কথা বলেছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি নির্মাণাধীন টানেলে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং তিন শ্রমিক এখনো টানেলের ভেতরে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় টানেলের ভেতরে ও প্রকল্প এলাকায় মোট ২৮ জন শ্রমিক কাজ করছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার চামোলির পিপালকোটিতে টেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের একটি প্রকল্পে হঠাৎ বিপুল পরিমাণ পানি টানেলের ভেতরে ঢুকে পড়ে। পানির প্রবল স্রোতে কয়েকজন শ্রমিক টানেলের প্রবেশপথের দিকে ভেসে যান।
জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মাণাধীন টানেলটিতে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে।
ঘটনার পর মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুতগতিতে পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, আহত শ্রমিকদের হাসপাতালে গিয়ে কথা বলেছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদেরও তিনি জানিয়েছেন যে ওই রাজ্যগুলোর যেসব বাসিন্দা ঘটনায় আহত বা জড়িত, তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসাবশেষ সরিয়ে আটকা পড়া শ্রমিকদের সন্ধানে অভিযান চালাচ্ছেন।
প্রসঙ্গত, কয়েক দিন ধরে চামোলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর আগে সোমবার জেলার নীতি ভ্যালি এলাকায় নদীর পানি বেড়ে প্রবল স্রোতে একটি সেতু ভেসে যায়। সেতুটি ভেঙে পড়ার ঘটনায় নদীতে কাদা ও পানির বিশাল স্রোত নেমে আসতে দেখা যায়।
What's Your Reaction?