ভারতে টানেলে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে ৭ জনের মৃত্যু
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি টানেলে হঠাৎ পানি ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তিন শ্রমিক এখনো টানেলের ভেতরে আটকা রয়েছেন বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে অভিযান চলছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ পর্যন্ত ১৮ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় টানেলের নির্মাণস্থলে অন্তত ২৮ জন শ্রমিক কাজ করছিলেন। বৃহস্পতিবার চামোলির পিপালকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (THDC) একটি প্রকল্পে কাজ চলছিল। হঠাৎ প্রবল বেগে পানি টানেলের ভেতরে ঢুকে পড়ে। পানির তীব্র স্রোতে বেশ কয়েকজন শ্রমিক টানেলের বের হওয়ার পথের দিকে ভেসে যান বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় বিধায়ক লক্ষপত বুটোলা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, পুরো প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযানে নিয়োজিতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিপুল পরিমাণ প
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি টানেলে হঠাৎ পানি ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
তিন শ্রমিক এখনো টানেলের ভেতরে আটকা রয়েছেন বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে অভিযান চলছে।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ পর্যন্ত ১৮ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় টানেলের নির্মাণস্থলে অন্তত ২৮ জন শ্রমিক কাজ করছিলেন।
বৃহস্পতিবার চামোলির পিপালকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (THDC) একটি প্রকল্পে কাজ চলছিল। হঠাৎ প্রবল বেগে পানি টানেলের ভেতরে ঢুকে পড়ে। পানির তীব্র স্রোতে বেশ কয়েকজন শ্রমিক টানেলের বের হওয়ার পথের দিকে ভেসে যান বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় বিধায়ক লক্ষপত বুটোলা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, পুরো প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযানে নিয়োজিতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার।
জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ টানেলের ভেতরে ঢুকে পড়ে। ওই সময় সেখানে নির্মাণকাজ চলছিল।
দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধার ও ত্রাণ অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ঘটনাস্থলের পরিস্থিতির তাৎক্ষণিক আপডেট নিচ্ছেন।
ধামি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল। আহত ও দুর্ঘটনায় জড়িত ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি সংশ্লিষ্ট দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন।
আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (SDRF) সদস্যরা ধ্বংসাবশেষ সরিয়ে তল্লাশি চালাচ্ছেন।
গত কয়েক দিন ধরে চামোলি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর আগে সোমবার জেলার নীতি ভ্যালি এলাকায় নদীর পানির প্রবল স্রোতে একটি সেতু ভেসে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কাদা মিশ্রিত বিপুল পরিমাণ পানি নদীপথে প্রবল বেগে নেমে এসে ধাতব সেতুটিতে আঘাত করছে। পানির তীব্র স্রোতে কয়েক সেকেন্ডের মধ্যেই সেতুটি উপড়ে নদীর তীরের দিকে ঠেলে যায়।
সূত্র: এনডিটিভি
এমএসএম
What's Your Reaction?