ভারতে তৈরি হবে রাফাল, প্রতিরক্ষা চুক্তির প্রস্তুতি
ভারতীয় বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে আরও রাফাল যুদ্ধবিমান। দেশটি ১১৪টি রাফাল কেনার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে প্রস্তাবের জন্য ‘লেটার অব রিকোয়েস্ট’ (এলওআর) চূড়ান্ত করেছে ভারত। সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি ফ্রান্সে পাঠানো হতে পারে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ১১৪টি যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৯০টি ভারতে তৈরি করার পরিকল্পনা রয়েছে। ফরাসি অ্যারোস্পেস কোম্পানি ডেসাল্ট অ্যাভিয়েশন এবং একটি ভারতীয় প্রতিষ্ঠানের যৌথ অংশীদারত্বে এ উৎপাদন হবে। বাকি বিমানগুলো সরাসরি ‘ফ্লাই-অ্যাওয়ে’ অবস্থায় সরবরাহ করা হবে। সূত্র জানিয়েছে, ফ্রান্স এলওআরের জবাব দেওয়ার পর ভারত আনুষ্ঠানিক ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’ (আরএফপি) জারি করবে। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) ইতোমধ্যেই এ প্রস্তাব অনুমোদন করেছে। এলওআর পাঠানোর পর ফ্রান্স দাম, সরবরাহের সময়সূচি এবং লজিস্টিক সহায়তা সম্পর্কে বিস্তারিত জানাবে। এরপর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। চূড়ান্ত চুক্তির জন্য ভারতের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতীয় বিমানবাহিনী
ভারতীয় বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে আরও রাফাল যুদ্ধবিমান। দেশটি ১১৪টি রাফাল কেনার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে প্রস্তাবের জন্য ‘লেটার অব রিকোয়েস্ট’ (এলওআর) চূড়ান্ত করেছে ভারত। সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি ফ্রান্সে পাঠানো হতে পারে।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ১১৪টি যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৯০টি ভারতে তৈরি করার পরিকল্পনা রয়েছে। ফরাসি অ্যারোস্পেস কোম্পানি ডেসাল্ট অ্যাভিয়েশন এবং একটি ভারতীয় প্রতিষ্ঠানের যৌথ অংশীদারত্বে এ উৎপাদন হবে। বাকি বিমানগুলো সরাসরি ‘ফ্লাই-অ্যাওয়ে’ অবস্থায় সরবরাহ করা হবে।
সূত্র জানিয়েছে, ফ্রান্স এলওআরের জবাব দেওয়ার পর ভারত আনুষ্ঠানিক ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’ (আরএফপি) জারি করবে। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) ইতোমধ্যেই এ প্রস্তাব অনুমোদন করেছে। এলওআর পাঠানোর পর ফ্রান্স দাম, সরবরাহের সময়সূচি এবং লজিস্টিক সহায়তা সম্পর্কে বিস্তারিত জানাবে। এরপর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। চূড়ান্ত চুক্তির জন্য ভারতের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর কাছে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। এছাড়া নৌবাহিনী ভবিষ্যতে ২৬টি রাফাল-এম যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। এগুলো রণতরীতে ব্যবহার করা হবে। আরও রাফাল কেনা হলে বিদ্যমান পরিচালনব্যবস্থার কারণে লজিস্টিক, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ ব্যয় কমবে।
এদিকে ভারত ফরাসি পক্ষকে রাফাল উৎপাদনব্যবস্থায় ভারতীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়াতে এবং প্রস্তাবিত বিমানে ৫০ শতাংশ পর্যন্ত দেশীয় উপাদান নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। এ দাবি ভারতীয় বিমানবাহিনীর ১১৪টি বহুমুখী যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় ডেসাল্ট অ্যাভিয়েশনের প্রস্তাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
What's Your Reaction?