ভারতে পাচারকালে ১০ সোনার বারসহ আটক এক

জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মামুনুর রশিদ (৩৫) জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জামাল হোসেনের ছেলে বলে জানা গেছে। বিজিবি সূত্র জানায়, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সালুয়া বিল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মামুনুর রশিদকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ মাহফুজ রহমান/এসজেডএইচ/জেআইএম

ভারতে পাচারকালে ১০ সোনার বারসহ আটক এক

জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মামুনুর রশিদ (৩৫) জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জামাল হোসেনের ছেলে বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সালুয়া বিল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মামুনুর রশিদকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাহফুজ রহমান/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow