ভারতে পাচারের চেষ্টাকালে শিশুসহ ৮ জন উদ্ধার, গ্রেপ্তার ২
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ শিশুসহ ৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫এপ্রিল) জীবননগর থানা পুলিশ তাদের উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার ব্যক্তিরা নড়াইল জেলার লোহাগড়া থানার দোহা মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তারা পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন এবং কয়েক মাস আগে দেশে ফিরে আসেন। পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা যশোর ও চুয়াডাঙ্গার একটি দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন। দালালরা তাদের ভারতে কার্টুন তৈরির ভালো কাজের প্রলোভন দেখায় এবং বিনিময়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা চুক্তি করে। রোববার ভোরে সীমান্ত পার করে দেওয়ার কথা বলে জীবননগর থানাধীন বেনীপুর এলাকায় তাদের নিয়ে আসা হয়। রাত আনুমানিক ৩টার দিকে সীমান্তবর্তী এলাকায় অবস্থানকালে দালাল ফারুক হোসেন ও ইসরাফিল হোসেন তাদের ভারতে প্রবেশ না করিয়ে কৌশলে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বাধা দিলে রাকিব মোল্লাকে বেধড়ক মারধর করে দালালরা পালিয়ে
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ শিশুসহ ৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫এপ্রিল) জীবননগর থানা পুলিশ তাদের উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার ব্যক্তিরা নড়াইল জেলার লোহাগড়া থানার দোহা মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তারা পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন এবং কয়েক মাস আগে দেশে ফিরে আসেন। পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা যশোর ও চুয়াডাঙ্গার একটি দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন।
দালালরা তাদের ভারতে কার্টুন তৈরির ভালো কাজের প্রলোভন দেখায় এবং বিনিময়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা চুক্তি করে। রোববার ভোরে সীমান্ত পার করে দেওয়ার কথা বলে জীবননগর থানাধীন বেনীপুর এলাকায় তাদের নিয়ে আসা হয়।
রাত আনুমানিক ৩টার দিকে সীমান্তবর্তী এলাকায় অবস্থানকালে দালাল ফারুক হোসেন ও ইসরাফিল হোসেন তাদের ভারতে প্রবেশ না করিয়ে কৌশলে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বাধা দিলে রাকিব মোল্লাকে বেধড়ক মারধর করে দালালরা পালিয়ে যায়।
জীবননগর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করে ইসরাফিল (৩২) ও উজ্জ্বল হোসেন (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
এসময় নড়াইল জেলার বাসিন্দা রাকিব মোল্লা (৩৭), নাইস মিনা খানম (৩০),লিমন মোল্লা, সাথী খাতুন (২৫),শিশু রিহান, ফাতেমা, ফারিয়া ও ইসমাইলকে উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতে পাচারের জন্য এক দালাল চক্র ৪ জন শিশুসহ ৮ জনকে নিয়ে সীমান্তে অবস্থান করছে। এ সময় অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
What's Your Reaction?