ভারতে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ৭
ভারতের রাজস্থান রাজ্যের ভিওয়াদি শহরের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাজ্যের খুশখেরা-করোলি শিল্প এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, আগুনে পুড়ে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও দুজন এখনও কারখানার ভেতরে আটকা পড়ে আছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিতা মিশ্রা স্থানীয় গণমাধ্যমকে জানান, নিয়মিত টহলের সময় পুলিশ আগুনের খবর পায় এবং সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে। তিনি বলেন, মোট নয়জন ভেতরে আটকা ছিলেন। এ পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ভারতের রাজস্থান রাজ্যের ভিওয়াদি শহরের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাজ্যের খুশখেরা-করোলি শিল্প এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, আগুনে পুড়ে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও দুজন এখনও কারখানার ভেতরে আটকা পড়ে আছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিতা মিশ্রা স্থানীয় গণমাধ্যমকে জানান, নিয়মিত টহলের সময় পুলিশ আগুনের খবর পায় এবং সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি বলেন, মোট নয়জন ভেতরে আটকা ছিলেন। এ পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
What's Your Reaction?