ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার উত্তর-পূর্ব ভারতের একটি প্রত্যন্ত বিমানঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ান নির্মিত আন-৩২ মডেলের ওই বিমানটি ভারতীয় বিমানবাহিনীর ছিল। বিবৃতিতে বলা হয়, জোরহাটে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে, যেখানে ঘন কালো ধোঁয়া ও বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়।

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার উত্তর-পূর্ব ভারতের একটি প্রত্যন্ত বিমানঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

রাশিয়ান নির্মিত আন-৩২ মডেলের ওই বিমানটি ভারতীয় বিমানবাহিনীর ছিল। বিবৃতিতে বলা হয়, জোরহাটে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে দুর্ঘটনায় কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে, যেখানে ঘন কালো ধোঁয়া ও বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow