ভারতের এশিয়ান গেমসের দলে বুমরাহ ও সূর্যবংশি

চলতি বছরের সেপ্টেম্বরে জাপানে বসতে যাচ্ছে এশিয়ান গেমসের আসর। সেই আসরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সেই স্কোয়াডে রাখা হয়েছে জাসপ্রিত বুমরাহকে। আইপিএল কাঁপানোর পর জাতীয় দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশিও। নতুন করে টি-টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া শ্রেয়াশ আইয়ারও দায়িত্ব পালন করবেন এশিয়ান গেমসে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত দলের সঙ্গে প্রায় মিল রেখেই বানানো হয়েছে এই স্কোয়াড। সেই দুই সিরিজে বিশ্রামে ছিলেন বুমরাহ। এবার এশিয়ান গেমসে তিনিই দেবেন ভারতের পেস বোলিংয়ে নেতৃত্ব। অন্যদিকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের দলে থাকা মোহাম্মদ সিরাজ ও প্রিন্স যাদবকে রাখা হয়নি এশিয়ান গেমসে। সবশেষ হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের আসরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারত। ওয়ানডে বিশ্বকাপের কারণে যেখানে মূল খেলোয়াড়দের অনুপস্থিতিতে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে দলটি স্বর্ণপদক জিতেছিল। সদ্যসমাপ্ত আইপিএলে ১৬ ইনিংসে ২৩৭ স্ট্রাইক রেটে ৫ ফিফটিও এক সেঞ্চুরিতে ৭৭৬ রান করেছেন বৈভব সূর্যবংশি। যদিও দলকে ফাইনালে তুলতে পারেননি। এরপরও জিতেছেন একগাদা পুরস্কার। এবারের আসর হবে জাপানের আইচি প্রিফেকচারে, যেখানে

ভারতের এশিয়ান গেমসের দলে বুমরাহ ও সূর্যবংশি

চলতি বছরের সেপ্টেম্বরে জাপানে বসতে যাচ্ছে এশিয়ান গেমসের আসর। সেই আসরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সেই স্কোয়াডে রাখা হয়েছে জাসপ্রিত বুমরাহকে। আইপিএল কাঁপানোর পর জাতীয় দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশিও।

নতুন করে টি-টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া শ্রেয়াশ আইয়ারও দায়িত্ব পালন করবেন এশিয়ান গেমসে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত দলের সঙ্গে প্রায় মিল রেখেই বানানো হয়েছে এই স্কোয়াড। সেই দুই সিরিজে বিশ্রামে ছিলেন বুমরাহ। এবার এশিয়ান গেমসে তিনিই দেবেন ভারতের পেস বোলিংয়ে নেতৃত্ব।

অন্যদিকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের দলে থাকা মোহাম্মদ সিরাজ ও প্রিন্স যাদবকে রাখা হয়নি এশিয়ান গেমসে। সবশেষ হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের আসরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারত। ওয়ানডে বিশ্বকাপের কারণে যেখানে মূল খেলোয়াড়দের অনুপস্থিতিতে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে দলটি স্বর্ণপদক জিতেছিল।

সদ্যসমাপ্ত আইপিএলে ১৬ ইনিংসে ২৩৭ স্ট্রাইক রেটে ৫ ফিফটিও এক সেঞ্চুরিতে ৭৭৬ রান করেছেন বৈভব সূর্যবংশি। যদিও দলকে ফাইনালে তুলতে পারেননি। এরপরও জিতেছেন একগাদা পুরস্কার।

এবারের আসর হবে জাপানের আইচি প্রিফেকচারে, যেখানে মূল ভেন্যু থাকবে নাগোয়া। টুর্নামেন্ট চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারত স্কোয়াড

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণুই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিভম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশি।

আইএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow