ভারতের নাগরিকত্ব ও খেলার প্রস্তাব পেয়েছিলাম, দাবি রশিদ খানের

যুদ্ধবিধ্বস্ত এক দেশ থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের অন্যতম মহাতারকায় পরিণত হয়েছেন রশিদ খান। আইপিএলের ব্যস্ত সূচির মাঝেও এই আফগান শিরোনামে এসেছেন তার এক বিস্ফোরক দাবিতে। সম্প্রতি নিজের আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, তাকে ভারতের নাগরিকত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। খবর টাইমস অব ইন্ডিয়া। রশিদ খান তার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডম’-এ অনেক অজানা তথ্য ফাঁস করেছেন।  সেখানে তিনি উল্লেখ করেন, একজন শীর্ষস্থানীয় ভারতীয় কর্মকর্তা তাকে সরাসরি নাগরিকত্বের প্রস্তাব দিয়েছিলেন। রশিদ লিখেছেন, ‘আমি গিয়ে সেই ব্যক্তির (শীর্ষ কর্মকর্তা) সঙ্গে দেখা করি। আমাকে তিনি বলেন আফগানিস্তানের অবস্থা খুব খারাপ, আপনি ভারতে এসে থাকা শুরু করুন। আমরা আপনাকে ভারতীয় কাগজপত্র দেব। আপনি এখানে থাকুন এবং ক্রিকেট খেলুন।’ ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া থেকেও একই ধরনের প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেন ২৭ বছর বয়সী এই লেগস্পিনার। রশিদ বলেন, ‘আমি হেসে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলাম, আমি আমার দেশ আফগানিস্তানের হয়ে খেলতেই বেশি পছন্দ করি।’

ভারতের নাগরিকত্ব ও খেলার প্রস্তাব পেয়েছিলাম, দাবি রশিদ খানের

যুদ্ধবিধ্বস্ত এক দেশ থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের অন্যতম মহাতারকায় পরিণত হয়েছেন রশিদ খান। আইপিএলের ব্যস্ত সূচির মাঝেও এই আফগান শিরোনামে এসেছেন তার এক বিস্ফোরক দাবিতে। সম্প্রতি নিজের আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, তাকে ভারতের নাগরিকত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। খবর টাইমস অব ইন্ডিয়া।

রশিদ খান তার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডম’-এ অনেক অজানা তথ্য ফাঁস করেছেন। 

সেখানে তিনি উল্লেখ করেন, একজন শীর্ষস্থানীয় ভারতীয় কর্মকর্তা তাকে সরাসরি নাগরিকত্বের প্রস্তাব দিয়েছিলেন।

রশিদ লিখেছেন, ‘আমি গিয়ে সেই ব্যক্তির (শীর্ষ কর্মকর্তা) সঙ্গে দেখা করি। আমাকে তিনি বলেন আফগানিস্তানের অবস্থা খুব খারাপ, আপনি ভারতে এসে থাকা শুরু করুন। আমরা আপনাকে ভারতীয় কাগজপত্র দেব। আপনি এখানে থাকুন এবং ক্রিকেট খেলুন।’

ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া থেকেও একই ধরনের প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেন ২৭ বছর বয়সী এই লেগস্পিনার। রশিদ বলেন, ‘আমি হেসে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলাম, আমি আমার দেশ আফগানিস্তানের হয়ে খেলতেই বেশি পছন্দ করি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow