ভারতের প্রথম রাজ্য হিসেবে নগর নীতিতে গেল কেরালা
ভারতের মধ্যে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ নগর নীতি গ্রহণ করেছে কেরালা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজ্য মন্ত্রিসভা এ নীতির খসড়া অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই ভাইজায়ানের নেতৃত্বে মন্ত্রিসভা বৈঠকে নীতিটি অনুমোদিত হয়। প্রায় দুই বছরের কাজের পর এ সিদ্ধান্ত এসেছে। নীতিতে ২০৫০ সালের মধ্যে কেরালাকে জলবায়ু-সহনশীল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ সালের বাজেটে প্রথম এই উদ্যোগ ঘোষণা করা হয়েছিল। এই নীতি তৈরির জন্য ২০২৩ সালের ডিসেম্বরে বিশেষজ্ঞদের নিয়ে ‘কেরালা আরবান পলিসি কমিশন’ গঠন করা হয়। তারা ২০২৫ সালের মার্চে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। পরে এক বৈশ্বিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন মতামত নিয়ে নীতিটি চূড়ান্ত করা হয়। প্রক্ষেপণ অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে কেরালার প্রায় ৮০ শতাংশ নগর হবে। তাই জলবায়ু ঝুঁকি মাথায় রেখে বৈজ্ঞানিক ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করাই এ নীতির প্রধান লক্ষ্য। নীতিতে অবকাঠামো উন্নয়ন, সুশাসন জোরদার, সামাজিক বৈষম্য কমানো, অংশগ্রহণমূলক পরিকল্পনা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্যসূত্র : দ্য ফেডারেল
ভারতের মধ্যে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ নগর নীতি গ্রহণ করেছে কেরালা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজ্য মন্ত্রিসভা এ নীতির খসড়া অনুমোদন দিয়েছে।
মুখ্যমন্ত্রী পিনারাই ভাইজায়ানের নেতৃত্বে মন্ত্রিসভা বৈঠকে নীতিটি অনুমোদিত হয়। প্রায় দুই বছরের কাজের পর এ সিদ্ধান্ত এসেছে।
নীতিতে ২০৫০ সালের মধ্যে কেরালাকে জলবায়ু-সহনশীল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ সালের বাজেটে প্রথম এই উদ্যোগ ঘোষণা করা হয়েছিল।
এই নীতি তৈরির জন্য ২০২৩ সালের ডিসেম্বরে বিশেষজ্ঞদের নিয়ে ‘কেরালা আরবান পলিসি কমিশন’ গঠন করা হয়। তারা ২০২৫ সালের মার্চে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। পরে এক বৈশ্বিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন মতামত নিয়ে নীতিটি চূড়ান্ত করা হয়।
প্রক্ষেপণ অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে কেরালার প্রায় ৮০ শতাংশ নগর হবে। তাই জলবায়ু ঝুঁকি মাথায় রেখে বৈজ্ঞানিক ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করাই এ নীতির প্রধান লক্ষ্য।
নীতিতে অবকাঠামো উন্নয়ন, সুশাসন জোরদার, সামাজিক বৈষম্য কমানো, অংশগ্রহণমূলক পরিকল্পনা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্যসূত্র : দ্য ফেডারেল
What's Your Reaction?