ভারতের সাথে পারল না বাংলাদেশ
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ১৩৬ রানের সংগ্রহ দাঁড় করায় টাইগ্রেসরা। জবাবে ভারত শুরুটা পেয়েছিল দুর্দান্ত। মাঝে বাংলার বোলাররা দারুণভাবে কামব্যাক করলেও শেষ রক্ষা আর হয়নি। টাইগ্রেসদের ৫ উইকেটে হারিয়ে জয়ের হাসি হেসেছে ভারতের মেয়েরা। এই ম্যাচে হারের ফলে সেমির পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে নেমেছিলেন দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস। ওপেনিং জুটিতে উঠেছে ৮ রান। ৮ বলে ৪ রান করেছেন দিলারা। তাকে ফেরান রেনুকা সিং। এরপর তিনে নেমে ক্রিজে জুয়াইরিয়ার সাথে যোগ দেন সোবহানা মোস্তারী। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। দারুণ ব্যাটিংয়ে রান বের করেছেন জুয়াইরিয়া-মোস্তারী। পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন সুদে আসলে। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তোলে বাংলাদেশ। পাওয়ারপ্লে শেষে কিছুটা কমেছে দলের রানের গতি। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস থেমেছেন দলের ৫৯ রানের মাথা
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ১৩৬ রানের সংগ্রহ দাঁড় করায় টাইগ্রেসরা। জবাবে ভারত শুরুটা পেয়েছিল দুর্দান্ত। মাঝে বাংলার বোলাররা দারুণভাবে কামব্যাক করলেও শেষ রক্ষা আর হয়নি। টাইগ্রেসদের ৫ উইকেটে হারিয়ে জয়ের হাসি হেসেছে ভারতের মেয়েরা। এই ম্যাচে হারের ফলে সেমির পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে নেমেছিলেন দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস। ওপেনিং জুটিতে উঠেছে ৮ রান। ৮ বলে ৪ রান করেছেন দিলারা। তাকে ফেরান রেনুকা সিং।
এরপর তিনে নেমে ক্রিজে জুয়াইরিয়ার সাথে যোগ দেন সোবহানা মোস্তারী। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। দারুণ ব্যাটিংয়ে রান বের করেছেন জুয়াইরিয়া-মোস্তারী। পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন সুদে আসলে। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তোলে বাংলাদেশ।
পাওয়ারপ্লে শেষে কিছুটা কমেছে দলের রানের গতি। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস থেমেছেন দলের ৫৯ রানের মাথাতে। ৩১ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান টাইগ্রেস ওপেনার। সোবহানা মোস্তারী তিনে নেমে অত সুবিধা করতে পারেননি। ২৬ বলে ২২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি।
চারে নেমে ঝড় তোলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এদিন পাঁচে নেমেছেন শারমিন আক্তার সুপ্তা। শেষ দিকে জ্যোতি এবং সুপ্তার ব্যাটে চড়েই এগিয়েছে বাংলাদেশের ইনিংস। দারুণ খেলতে থাকা জ্যোতি থেমেছেন দলের ১০৬ রানের মাথাতে। খেলেছেন ২৭ বলে ৩২ রানের ঝলমলে এক ইনিংস।
জ্যোতির বিদায়ে ক্রিজে আসেন ফর্মে থাকা স্বর্ণা আক্তার। সুপ্তা এবং স্বর্ণা মিলে কার্যকরী ব্যাটিংয়ে দলের বোর্ডে রান তুলেছেন। গ্যাপ খুঁজে বের করে খেলেছেন দারুণ সব শট। বাংলাদেশও ছুটেছে লড়াকু পুঁজির দিকে। ১২ বলে ১০ রান করা সুপ্তাকে রিটায়ার্ড আউট করে ক্রিজে নামেন রিতু মনি। ৪ বলে ৮ রানের ক্যামিও খেলে সাজঘরে ফিরে যান তিনি। ক্রিজে আসেন রাবেয়া খান। শেষের আগের ওভারে উইকেট হারাতেও ১৩ রান তোলে বাংলাদেশ। শেষ দিকে চালিয়ে খেলেছেন স্বর্ণা। দলের বোর্ডে তুলেছেন গুরুত্বপূর্ণ রান। ভারতের বোলারদের কচুকাটা করে রান বের করেছেন।
শেষ ওভারে যদিও সুবিধা করতে পারেননি স্বর্ণা। শ্রী চরণীর বলে রেনুকা সিংকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। ১০ বলে ১৩ রানের ক্যামিও খেলে সাজঘরে ফিরে যান স্বর্ণা আক্তার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
ভারতের হয়ে ৩ উইকেট নেন রাধা যাদব। ২ উইকেট শিকার করেছেন শ্রী চরণী। ১টি করে উইকেট তুলেছেন রেনুকা সিং এবং নন্দিনী শর্মা।
জবাব দিতে নেমে ব্যাট হাতে দারুণ শুরু পায় ভারত। দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা ছিলেন দুর্দান্ত ছন্দে। ওপেনিং জুটিতে এসেছে ৩১ রান। ৬ বলে ৮ রান করা মান্ধানাকে ফিরিয়েছেন মারুফা আক্তার।
শেফালি এক প্রান্ত ধরে খেলে গেছেন। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান বের করেছেন। তুলে নেন অসাধারণ এক ফিফটিও। তিনে নামা যস্তিকা ভাটিয়াও ছিলেন দারুণ ছন্দে। উইকেটের চার পাশে দারুণ সব শটে রান বের করেছেন। ফিফটি হাঁকানো শেফালি থেমেছেন দলের ৭৬ রানের মাথাতে। ৩৪ বলে ৫৩ রান করে স্ট্যাম্পড হয়েছেন শেফালি ভার্মা, তাকে ফেরান নাহিদা আক্তার।
চারে নেমে ক্রিজে আসেন রিচা ঘোষ। তিনে নামা যস্তিকাও ছিলেন ফর্মের তুঙ্গে। দুজন মিলে দারুণ সব শটে রান বের করেছেন। যস্তিকা এবং রিচা দারুণভাবে এগোচ্ছিলেন। টাইগ্রেস বোলারদের তুলোধুনো করে রান তুলেছেন। তবে মাঝে একাধিক উইকেট তুলেছে বাংলাদেশ। চেষ্টা করেছে প্রত্যাবর্তনের। ১৮ বলে ২৩ রান করা যস্তিকাকে ফেরান রিতু মনি। এর পরের ওভারে রিচাকে ফেরান রাবেয়া খান। ১২ বলে ১০ রান করেছেন রিচা।
শেষ দিকে ঝড় তোলেন জেমিমাহ রদ্রিগেস। ১৫ বলে ২৬ রানের ক্যামিও খেলেছেন জেমিমাহ। তাকে ফেরান রিতু মনি। শেষ দিকে কমেছে ভারতের রানের গতি। তবে জয় থেকে কেউ ঠেকাতে পারেনি ভারতকে। ১৯ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে ভারত।
১৪ বলে ১৩ রান করে টিকে ছিলেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। ২ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন দীপ্তি শর্মা।
বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেছেন রিতু মনি। ১টি করে উইকেট তোলেন রাবেয়া খান, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার।
এই জয়ের ফলে বিশ্বকাপের এবারের আসরে ৩ জয়ে ৬ পয়েন্ট তুলে টেবিলের ২য় স্থানে নিজেদের জায়গাটা পোক্ত করলো ভারত। অন্যদিকে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানেই রয়েছে বাংলাদেশ। ৪ পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকা রয়েছে ৩য় স্থানে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৮ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। খেলা হবে লন্ডনের বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে।
What's Your Reaction?