ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহষ্পতিবার (০৪ জুন) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকের একটি রাস্তার পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকে একটি রাস্তার পাশে বাঁশ ঝাড়ের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহষ্পতিবার (০৪ জুন) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকের একটি রাস্তার পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকে একটি রাস্তার পাশে বাঁশ ঝাড়ের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow