ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
“কবিতা আড্ডায় মেতে উঠি এক সাথে” এই স্লোগানে ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাহিত্য সংসদের আয়োজনে কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকালে উপজেলার ভান্ডাব এলাকায় অবস্থিত ওয়াটার হাউজে ওই কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কবি ও সাহিত্যিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কবি লায়ন আলহাজ্ব এম এ রশিদ। এ সময় ময়মনসিংহের ভালুকা সহ আশপাশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের শিল্পী সাইদুর রহমান হাওলাদার, শিক্ষক সাংবাদিক বাংলাদেশ বেতারের শিল্পী রফিকুল ইসলাম রফিক, গণমাধ্যমকর্মী মোখলেছুর রহমান মনির, কবি সাংবাদিক কামরুল এহসান চন্দন, সাংবাদিক খলিলুর রহমান, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, কবি সাংবাদিক আবুল বাশার শেখ, সাংবাদিক আসাদুজ্জামান সুমন, কবি আরাফাত রিলকে, কবি কাঙাল শাহীন, কবি রিয়েল আব্দুল্লাহ, কবি চাষা জহির, কবি প্রভাষক আ.ফ.ম. আফজাল হাসান, কবি বিনয় দেবনাথ, কবি মোহাম্মদ জালাল উদ্দীন, কবি শহিদুল্লাহ, কবি মোঃ আসাদ
“কবিতা আড্ডায় মেতে উঠি এক সাথে” এই স্লোগানে ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাহিত্য সংসদের আয়োজনে কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকালে উপজেলার ভান্ডাব এলাকায় অবস্থিত ওয়াটার হাউজে ওই কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কবি ও সাহিত্যিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কবি লায়ন আলহাজ্ব এম এ রশিদ।
এ সময় ময়মনসিংহের ভালুকা সহ আশপাশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের শিল্পী সাইদুর রহমান হাওলাদার, শিক্ষক সাংবাদিক বাংলাদেশ বেতারের শিল্পী রফিকুল ইসলাম রফিক, গণমাধ্যমকর্মী মোখলেছুর রহমান মনির, কবি সাংবাদিক কামরুল এহসান চন্দন, সাংবাদিক খলিলুর রহমান, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, কবি সাংবাদিক আবুল বাশার শেখ, সাংবাদিক আসাদুজ্জামান সুমন, কবি আরাফাত রিলকে, কবি কাঙাল শাহীন, কবি রিয়েল আব্দুল্লাহ, কবি চাষা জহির, কবি প্রভাষক আ.ফ.ম. আফজাল হাসান, কবি বিনয় দেবনাথ, কবি মোহাম্মদ জালাল উদ্দীন, কবি শহিদুল্লাহ, কবি মোঃ আসাদ, সুরঞ্জিত বারৈ, কবি তাসলিমা আক্তার মুক্তা, তানজিনা বিথি, সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ, আল আমিন, সাখাওয়াত হোসেন সুমন, রাজু আহমেদ, মো: হুমায়ুন কবির, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম জীবন, জাহাঙ্গীর আলম, নোমান আহমেদ নাকীব, শিক্ষক তরিকুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে আমার বাংলা সাহিত্য পত্র ঈদসংখ্যা প্রকাশ ও দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
What's Your Reaction?