ভালুকায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি ফখর উদ্দিন

ময়মনসিংহের ভালুকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ‘বাঁকা খাল’ ও ‘কুচখালী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) দুপুরে উপজেলার সোয়াইল শান্তির বাজার এলাকায় এ পুনঃখনন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য (এমপি) ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, মল্লিকবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান এবং ভালুকা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গুলজার হোসেন, মজিবুর রহমান মজু, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরি ধ্রুব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাসার মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানি ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ প

ভালুকায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি ফখর উদ্দিন

ময়মনসিংহের ভালুকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ‘বাঁকা খাল’ ও ‘কুচখালী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার সোয়াইল শান্তির বাজার এলাকায় এ পুনঃখনন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য (এমপি) ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, মল্লিকবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান এবং ভালুকা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গুলজার হোসেন, মজিবুর রহমান মজু, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরি ধ্রুব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাসার মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানি ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ সুজনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow