ভালুকায় গাড়ি থামিয়ে শুভেচ্ছা নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার পথে ভালুকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় তার গাড়িবহর পৌঁছালে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য থেমে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থক ও সাধারণ মানুষের ভিড়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বাসের ভেতর থেকেই তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। পরে এক নারীর হাতে থাকা বাঁধানো একটি ছবি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। তিনি বাসের দরজা খুলে তাকে ভেতরে ডেকে নেন এবং কিছু সময় কথা বলেন। পরে তিনি ছবিটি উপহার হিসেবে গ্রহণ করেন। জানা যায়, ছবিটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তোলা একটি স্মৃতিবিজড়িত মুহূর্তের সংরক্ষিত ছবি। উপহারদাতা নারীর নাম মোছা. মলি আক্তার। তিনি জানান, ১৯৯১ সালে ভালুকায় এক জনসভায় খালেদা জিয়ার সফরকালের একটি স্মৃতি তিনি দীর্ঘদিন ধরে

ভালুকায় গাড়ি থামিয়ে শুভেচ্ছা নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার পথে ভালুকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় তার গাড়িবহর পৌঁছালে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য থেমে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থক ও সাধারণ মানুষের ভিড়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বাসের ভেতর থেকেই তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

পরে এক নারীর হাতে থাকা বাঁধানো একটি ছবি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। তিনি বাসের দরজা খুলে তাকে ভেতরে ডেকে নেন এবং কিছু সময় কথা বলেন। পরে তিনি ছবিটি উপহার হিসেবে গ্রহণ করেন। জানা যায়, ছবিটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তোলা একটি স্মৃতিবিজড়িত মুহূর্তের সংরক্ষিত ছবি।

উপহারদাতা নারীর নাম মোছা. মলি আক্তার। তিনি জানান, ১৯৯১ সালে ভালুকায় এক জনসভায় খালেদা জিয়ার সফরকালের একটি স্মৃতি তিনি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেছিলেন এবং সেই ছবিটিই তিনি প্রধানমন্ত্রীর কাছে উপহার দেন।

অন্যদিকে, সিডস্টোর বাজার এলাকায় কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ানকেও গাড়িতে তুলে নেন প্রধানমন্ত্রী। ফুল দিয়ে শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি তিনি তার সঙ্গে কথা বলেন এবং দোয়া চান।

রেয়ান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে চলতি বছরের জানুয়ারিতেও একই এলাকায় রেয়ানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রধানমন্ত্রীর।

সামগ্রিকভাবে পুরো সফরকে কেন্দ্র করে ভালুকা ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

হোসাইন সুলভ/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow