ভালুকায় ৩ দিনব্যাপী বইমেলা
বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি বলেন, বই মানুষকে আলোকিত করে। একটি প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান এবং এরকম আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান প্রমুখ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ এ বইমেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল, বই প্রদর্শনী রাখা হয়েছে। মেলাটি ঘিরে বইপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি বলেন, বই মানুষকে আলোকিত করে। একটি প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান এবং এরকম আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান প্রমুখ।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ এ বইমেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল, বই প্রদর্শনী রাখা হয়েছে। মেলাটি ঘিরে বইপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
What's Your Reaction?