‘ভালো মা’ হতে সদগুরুর কাছে থেকে পরামর্শ নিলেন আলিয়া

মেয়ে জন্মের পর থেকেই নিজের মধ্যে বড় পরিবর্তন অনুভব করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কন্যা রাহা কাপুরকে ঘিরে সব সময়ই এক ধরনের উদ্বেগে থাকেন তিনি-এ কথা বিভিন্ন সময়েই জানিয়েছেন অভিনেত্রী। রাহার জন্মের পর তাকে জনসমক্ষে আনা নিয়েও বেশ দুশ্চিন্তায় ছিলেন আলিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমবার মেয়েকে ক্যামেরার সামনে আনতে গিয়ে ভীষণ উৎকণ্ঠায় ছিলেন। সব সময়ই একজন ভালো মা হয়ে ওঠার চেষ্টা করেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘ভালো মা’ হওয়ার উপায় জানতে আধ্যাত্মিক গুরু সদ্‌গুরুর শরণাপন্ন হন আলিয়া। তার প্রশ্ন শুনে হেসে ফেলেন সদগুরু। তিনি বলেন, “যে মা-বাবা অতিরিক্ত চিন্তা করেন, তারা কখনো ভালো মা-বাবা হতে পারেন না।” আরও পড়ুন:বলিউডে সুযোগের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব, যা জানালেন রণবীর কী এমন আছে ৭০টির বেশি দেশে জনপ্রিয় হওয়া এই তুর্কি সিরিজে  এই উত্তরে হেসে প্রতিক্রিয়া জানান আলিয়াও। তিনি বলেন, “আমার মনে হয় না, কোনো মা-বাবার কাছ থেকে এই দুশ্চিন্তা পুরোপুরি দূর করা সম্ভব। আপনিও সেটা জানেন।” শুধু আলিয়াই নন, বাবা রণবীর কাপুরও মেয়েকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চান না। সব মিলিয়ে ছোট্ট রাহাকে ঘিরেই এখন

‘ভালো মা’ হতে সদগুরুর কাছে থেকে পরামর্শ নিলেন আলিয়া

মেয়ে জন্মের পর থেকেই নিজের মধ্যে বড় পরিবর্তন অনুভব করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কন্যা রাহা কাপুরকে ঘিরে সব সময়ই এক ধরনের উদ্বেগে থাকেন তিনি-এ কথা বিভিন্ন সময়েই জানিয়েছেন অভিনেত্রী।

রাহার জন্মের পর তাকে জনসমক্ষে আনা নিয়েও বেশ দুশ্চিন্তায় ছিলেন আলিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমবার মেয়েকে ক্যামেরার সামনে আনতে গিয়ে ভীষণ উৎকণ্ঠায় ছিলেন। সব সময়ই একজন ভালো মা হয়ে ওঠার চেষ্টা করেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘ভালো মা’ হওয়ার উপায় জানতে আধ্যাত্মিক গুরু সদ্‌গুরুর শরণাপন্ন হন আলিয়া। তার প্রশ্ন শুনে হেসে ফেলেন সদগুরু। তিনি বলেন, “যে মা-বাবা অতিরিক্ত চিন্তা করেন, তারা কখনো ভালো মা-বাবা হতে পারেন না।”

আরও পড়ুন:
বলিউডে সুযোগের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব, যা জানালেন রণবীর 
কী এমন আছে ৭০টির বেশি দেশে জনপ্রিয় হওয়া এই তুর্কি সিরিজে 

এই উত্তরে হেসে প্রতিক্রিয়া জানান আলিয়াও। তিনি বলেন, “আমার মনে হয় না, কোনো মা-বাবার কাছ থেকে এই দুশ্চিন্তা পুরোপুরি দূর করা সম্ভব। আপনিও সেটা জানেন।”

‘ভালো মা’ হতে সদগুরুর কাছে থেকে পরামর্শ নিলেন আলিয়া

শুধু আলিয়াই নন, বাবা রণবীর কাপুরও মেয়েকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চান না। সব মিলিয়ে ছোট্ট রাহাকে ঘিরেই এখন তাদের জীবনের বড় অংশ জুড়ে রয়েছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow