ভালোবাসা দিবসে কুমার বিশ্বজিৎ-এর একক কনসার্ট

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। দীর্ঘদিন ধরেই ছেলের চিকিৎসার জন্য কানাডা থাকছেন তিনি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তার একমাত্র সন্তান কুমার নিবিড়। এই মর্মান্তিক ঘটনার পর পাল্টে গেছে কুমার বিশ্বজিৎ এর জীবনের সব হিসাব-নিকাশ। শুরু থেকেই ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াই করে যাচ্ছেন এ শিল্পী। স্বাভাবিক জীবনে এখনও ফেরা হয়নি সন্তানের। চলছে চিকিৎসা। ফলে স্বাভাবিক জীবনে শিল্পীরও আর ফেরা হয়নি। সন্তানের মুখে বাবা ডাক শোনার অপেক্ষায় আছেন তিনি। দীর্ঘ বছর ধরেই কানাডা থাকায় সেখানেই বিভিন্ন কনসার্টে গাইতে দেখা যায় কুমার বিশ্বজিৎকে। পাশাপাশি আমেরিকা ও ইউরোপেরও কয়েকটি কনসার্ট করেছেন তিনি। তবে দেশের মঞ্চে দেখা যায়নি। দেশে একবার এসেছিলেন। সেটাও কিছু দিনের জন্য। ফের কানাডাতেই উড়াল দেন। এবার জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে  (১৪ ফেব্রুয়ারি) কানাডার টরন্টোর স্কারবরোতে গ্র্যান্ড সিনামন ব্যাংকোয়েট হলে বসবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। আর সেখানেই কুমার বিশ্বজিৎ একটি কনসার্টে এককভাবে পারফর্ম করবেন। গাইবেন নিজের পছন্দের গান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow