ভাসানী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা- মিশর ম্যাচের খেলা কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমি একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে খেলা দেখার সময় দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খেলা শেষে তিন বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। যা চলে ভোররাত পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়ে পড়েন। আহতদের কে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্র জানিয়েছে, সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাতজন আহত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত একজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা- মিশর ম্যাচের খেলা কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমি একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে খেলা দেখার সময় দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খেলা শেষে তিন বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। যা চলে ভোররাত পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়ে পড়েন। আহতদের কে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্র জানিয়েছে, সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাতজন আহত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত একজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষর্থীরা সংঘর্ষে জড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে পুলিশ ক্যাম্পাসে আসে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে ভিসি স্যার এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে বসা হবে।’

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ক্যাম্পাস এলাকায় ছিলো। বড় কোনো ধরনের ঘটনা না ঘটনায় পুলিশ মুভমেন্ট করিনি।’

আব্দুল্লাহ আল নোমান/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow